ঈদের সেরা ডিল নিয়ে এলো ভিভো
ক.বি.ডেস্ক: ত্যাগ, উদারতা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বছরের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-আজহা। এসময় সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেবার এই মুহূর্তগুলো সবসময় হয় বিশেষ। আমাদের সাধারণ দিনগুলোকে আরও সুন্দর, আনন্দময় এবং স্মরণীয় করে তুলে ঈদের এই উৎসব। এই উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে ভিভো নিয়ে এসেছে বিশেষ ঈদ অফার ‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল’।
গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন এবং আনন্দময় করে তুলতেই এই বিশেষ ঈদ অফার চালু করা হয়েছে। এই অফারটি চলবে আগামী ২৮ মে পর্যন্ত। নির্দিষ্ট কিছু ভিভো স্মার্টফোন কিনেই পাবেন এক্সক্লুসিভ লাকি ড্র-তে অংশ নেয়ার সুযোগ। যেখানে আছে দারুণ সব প্রিমিয়াম লাইফস্টাইল রিওয়ার্ড।
‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল’-এ গ্র্যান্ড প্রাইজ থাকছে পোর্টেবল পাওয়ার স্টেশন, ডিপ ফ্রিজ, মাইক্রোওভেন, ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। ভিভো ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো- এই মডেলগুলো কিনলেই মিলবে লাকি ড্র-এর সুযোগ।
শুধু উপহার নয়, কানেক্টিভিটি সুবিধা বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে বিশেষ ইন্টারনেট সুবিধা দিচ্ছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেল কিনলে গ্রাহকরা পাবেন ৭ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট ফ্রি। মাইজিপি অ্যাপে থাকছে এক্সক্লুসিভ ডাটা অফার- ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০ জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট। এই অফারগুলো ৬ মাস পর্যন্ত একাধিকবার উপভোগ করা যাবে।





