আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

৪কে ভিডিও ও ৩৬০ ডিগ্রি নজরদারি, নতুন ৫টি সিকিউরিটি ক্যামেরা আনল রিং

ক.বি.ডেস্ক: স্মার্ট হোম নিরাপত্তাব্যবস্থাকে আরও উন্নত করতে পাঁচটি নতুন সিকিউরিটি ক্যামেরা উন্মোচন করেছে রিং। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির প্রথম ৪কে ইনডোর ক্যামেরা, ৩৬০ ডিগ্রি প্যান কভারেজের ক্যামেরা এবং উন্নত ভিডিও রেজ্যুলেশন ও একাধিক পাওয়ার অপশনসহ তিনটি আউটডোর ক্যামেরা।

রিং ইন্ডোর ক্যাম ৪কে: এটি রিংয়ের প্রথম ৪কে রেজ্যুলেশনের ইনডোর ক্যামেরা। এতে রয়েছে ১১৫ ডিগ্রি ফিল্ড অব ভিউ, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৬ এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে ফিজিক্যাল প্রাইভেসি শাটার। এর মূল্য ৯৯.৯৯ ডলার বা ৭৯.৯৯ পাউন্ড।

রিং প্যান-টিল্ট ইন্ডোর ক্যাম ২কে: ২কে রেজ্যুলেশনের এই ক্যামেরায় রয়েছে ৩৬০ ডিগ্রি প্যান কভারেজ ও ১৭৫ ডিগ্রি টিল্ট সুবিধা। এটি স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া অনুসরণ করতে পারে, আবার ব্যবহারকারী চাইলে নিজেও ক্যামেরার দিক নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে রয়েছে প্রাইভেসি শাটার। মূল্য ৬৯.৯৯ ডলার, ৫৯.৯৯ পাউন্ড বা ১০৯ অস্ট্রেলীয় ডলার।

রিং ফ্ল্যাডলাইট ক্যাম ৪কে প্লাস: আউটডোর ব্যবহারের জন্য তৈরি এই ক্যামেরায় রয়েছে ৪কে ভিডিও, ২৪ ঘণ্টা নজরদারির রেকর্ডিং এবং স্মার্ট মোশন ডিটেকশন। সঙ্গে রয়েছে ফ্ল্যাডলাইট। এর মূল্য ২১৯.৯৯ ডলার বা ১৯৯.৯৯ পাউন্ড।

রিং স্পটলাইট ক্যাম ৪কে প্লাস: এতে রয়েছে ৪কে ভিডিও, ৫৫০ লুমেনের স্পটলাইট এবং ব্যাটারি, প্লাগ-ইন ও সোলার পাওয়ারের সুবিধা। এর মূল্য ১৯৯.৯৯ ডলার বা ১৭৯.৯৯ পাউন্ড।

রিং আউটডোর ক্যাম ৪কে প্লাস: এই ক্যামেরায় ৪কে ভিডিওর পাশাপাশি ব্যাটারি, প্লাগ-ইন, হার্ডওয়্যারযুক্ত বিদ্যুৎ সংযোগ, সোলার এবং পাওয়ার-ওভার-ইথারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। এর মূল্য ১৪৯.৯৯ ডলার বা ১২৯.৯৯ পাউন্ড।

নতুন ক্যামেরাগুলোর মধ্যে কয়েকটি মডেল ইতোমধ্যে কেনার জন্য এবং বাকিগুলো প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে। তবে সব মডেল সব দেশে একসঙ্গে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ায় আপাতত রিং প্যান-টিল্ট ইন্ডোর ক্যাম ২কে পাওয়া যাচ্ছে; অন্য মডেলগুলো সেখানে শিগগিরই আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই লাইনআপে মূলত উন্নত ভিডিও রেজ্যুলেশন, নমনীয় পাওয়ার অপশন এবং ঘরের ভেতরে ৪কে নজরদারির সুবিধার ওপর গুরুত্ব দিয়েছে রিং।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *