স্মার্ট যাত্রায় সাশ্রয়ের নিশ্চয়তা, যান্ত্রিক ডিজিটাল এলপিজি
সোহেল মৃধা: বাংলাদেশে বর্তমানে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য এবং পরিবেশগত বিপর্যয়ের এই সময়ে ব্যক্তিগত বা বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিচালনা ব্যয়। এই সমস্যার একটি কার্যকর, আধুনিক এবং সাশ্রয়ী সমাধান নিয়ে কাজ করছে দেশের অন্যতম ডিজিটাল অটোমোবাইল সার্ভিস প্ল্যাটফর্ম ‘যান্ত্রিক’।
যান্ত্রিক: একটি পূর্ণাঙ্গ ডিজিটাল গ্যারেজ ইকোসিস্টেম
যান্ত্রিক কেবল একটি সাধারণ মেরামত কেন্দ্র নয়, এটি একটি আধুনিক অটোমোবাইল ইকোসিস্টেম যা মূলত ‘আস্থা’ এবং ‘ডিজিটাল ডেটা’ এই দুটি ভিত্তির ওপর দাঁড়িয়ে। যান্ত্রিকের সেবাসমূহ মূলত তিনটি প্রধান স্তম্ভের মাধ্যমে পরিচালিত হয়-
ডিজিটাল কার সার্টিফাইড প্রোগ্রাম ও কেনাবেচা: গাড়ি কেনাবেচার ক্ষেত্রে যান্ত্রিক এক অনন্য আস্থার নাম। তাদের বিশেষজ্ঞ দল একটি গাড়ির ২০০টিরও বেশি পয়েন্ট নিখুঁতভাবে পরীক্ষা করে ‘সার্টিফাইড’ সিল প্রদান করে। যান্ত্রিক গ্যারান্টি দেয় যে, যান্ত্রিক থেকে কনভার্ট করা গাড়ি যান্ত্রিকের মাধ্যমেই ভবিষ্যতে ভালো মূল্যে বিক্রির ক্ষেত্রে অগ্রাধিকার বা ‘বাই-ব্যাক সাপোর্ট’ পাবেন। এই রি-সেল ভ্যালু প্রোটেকশন ক্রেতাদের বিনিয়োগকে সুরক্ষিত রাখে।
দৈনন্দিন ডিজিটাল গ্যারেজ ও ডোরস্টেপ সার্ভিস: সাধারণ টিউনিং থেকে শুরু করে জটিল মেকানিক্যাল কাজ সবই যান্ত্রিক তার ডিজিটাল গ্যারেজ হিসেবে পরিচালনা করে। যান্ত্রিকের একটি বিশেষ দিক হলো তাদের পোর্টেবল বা মোবাইল সার্ভিসিং। যাতায়াতের ঝামেলা কমাতে যান্ত্রিকের টিম আপনার বাসায় বা অফিসে গিয়েও সার্ভিস দিয়ে থাকে। প্রতিটি কাজের রেকর্ড ও হেলথ রিপোর্ট অ্যাপে সংরক্ষিত থাকে, যা গাড়ির রিসেল ভ্যালু বাড়াতে সাহায্য করে। যান্ত্রিকের স্মার্ট অ্যাপে থাকা ‘রিয়েল-টাইম গ্যাস স্টেশন ম্যাপ’ ফিচারটি গ্রাহককে তার নিকটস্থ এলপিজি স্টেশন এবং পার্টনার পাম্প খুঁজে পেতে সাহায্য করে।
ফ্লিট ম্যানেজমেন্ট ও কর্পোরেট গ্রিন সলিউশন: বাণিজ্যিক বা কর্পোরেট প্রতিষ্ঠানের গাড়ি বহরের জন্য যান্ত্রিকের রয়েছে বিশেষ ‘যান্ত্রিক ফ্লিট ম্যানেজমেন্ট’ সেবা। যান্ত্রিক বড় বড় কর্পোরেট হাউজগুলোকে ‘গ্রিন অর্গানাইজেশন সার্টিফিকেট’ প্রদান করে, যা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা বা ইএসজি রিপোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের ২০ থেকে ৩০টি গাড়ির জ্বালানি খরচ ও মেইনটেন্যান্স ট্র্যাক করা সম্ভব, যা বাৎসরিক পরিচালনা ব্যয় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।
কেন এলপিজি কনভারশন করবেন
অনেকেই এলপিজি নিয়ে দ্বিধায় থাকেন, কিন্তু বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এলপিজি গ্রহণ করা এখন আর বিলাসিতা নয়, বরং একটি আর্থিক ও কারিগরি প্রয়োজনীয়তা। যান্ত্রিকের এই সব আধুনিক ফিচারের মধ্যে বর্তমানে সবচাইতে বেশি হাইলাইট করার মতো এবং সময়ের দাবি হলো তাদের এলপিজি কনভারশন সেবা।
১. অর্থনৈতিক সাশ্রয় ও বিনিয়োগ ফেরত
অকটেন বা পেট্রোলের তুলনায় এলপিজিতে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। প্রতিদিন গড়ে ৪০ কি.মি গাড়ি চালালে মাসে আপনার অকটেন খরচ হতে পারে প্রায় ১২,০০০ থেকে ১৪,০০০ টাকা। এলপিজিতে এই খরচ নেমে আসবে মাত্র ৬,০০০ থেকে ৭,০০০ টাকায়।
যান্ত্রিকের প্ল্যাটফর্মে এমন অসংখ্য বাস্তব সাশ্রয়ের গল্প ও ডেটা রয়েছে যেখানে দেখা যায় নিয়মিত গ্রাহকরা মাসে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করছেন। যান্ত্রিকের ‘যান্ত্রিক এলপিজি ক্যালকুলেটর’ ফিচারের মাধ্যমে গ্রাহক নিজেও নিজের সাশ্রয়ের হিসাব দেখে সিদ্ধান্ত নিতে পারেন। এ ছাড়া যান্ত্রিক নিয়মিত ‘ইনফ্লুয়েন্সার ও অটো-এক্সপার্ট রিভিউ’ প্রকাশ করে, যা ডেটাভিত্তিক পারফরম্যান্সের বাস্তব প্রমাণ দেয়।
এলপিজি কনভারশনের প্রাথমিক খরচ মাত্র ৭ থেকে ৯ মাসের মধ্যেই উশুল বা পে-ব্যাক হয়ে যায়। যান্ত্রিক নির্দিষ্ট কিছু ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে ০% ইএমআই সুবিধা প্রদান করে। এ ছাড়া যান্ত্রিকের বিশেষ লোন অ্যাসিস্ট্যান্স টিম গ্রাহকের ব্যাংকিং পেপারওয়ার্ক বা কিস্তির প্রক্রিয়া দ্রুত করতে সরাসরি সহযোগিতা করে।
২. ইঞ্জিনের সুরক্ষা, লুব অয়েল সাশ্রয় ও ডিজিটাল ট্র্যাকিং
এলপিজি একটি ক্লিন বার্নিং ফুয়েল এবং এর অকটেন নম্বর সাধারণত ১০০-র ওপরে থাকে। ফলে এটি ইঞ্জিনের নকিং কমায় এবং লুব অয়েল পরিবর্তনের সময়সীমা ১,০০০ থেকে ১,৫০০ কি.মি পর্যন্ত বাড়িয়ে দেয়।
প্রি-কনভারশন হেলথ চেকআপ ও ওয়ারেন্টি: যান্ত্রিক কনভারশনের আগে প্রফেশনাল ডায়াগনস্টিক টুলস দিয়ে ইঞ্জিনের হেলথ চেকআপ করে। ইঞ্জিন শতভাগ ফিট থাকলেই কেবল যান্ত্রিক কনভারশনের পরামর্শ দেয় এবং নির্দিষ্ট সময় বা কিলোমিটার পর্যন্ত এলপিজি কনভারশন ওয়ারেন্টি প্রদান করে।
যান্ত্রিক এলপিজি হেলথ কার্ড ও স্মার্ট অ্যালার্ট: প্রতিটি গাড়ির জন্য যান্ত্রিক একটি ডিজিটাল হেলথ কার্ড ইস্যু করে। যান্ত্রিকের অ্যাপ স্বয়ংক্রিয় গ্রাফের মাধ্যমে মাইলেজ ট্র্যাক করে এবং মেইনটেন্যান্সের সময় হলে মালিককে স্মার্ট অ্যালার্ট পাঠায়। এ ছাড়া স্মার্ট ফুয়েল সুইচিং ট্রেনিংয়ের মাধ্যমে চালকদের ইঞ্জিনের আয়ু সর্বোচ্চ বজায় রাখার কৌশল শেখানো হয়।
৩. সুবিধা, একটি স্বচ্ছ ধারণা
বুট স্পেস ও নিরাপত্তা: যান্ত্রিক বিশেষ গুরুত্ব দেয় ডোনাট ট্যাংক (Toroidal Tank) এর ওপর যা ডিকিতে মালামাল বহনের জায়গার কোনও কমতি হতে দেয় না। এলপিজি সিলিন্ডারগুলো উচ্চচাপ সহনীয় এবং যান্ত্রিকের কিটগুলোতে মাল্টি-ভালভ ও অটো-কাট অফ সেফটি ফিচার থাকে। যান্ত্রিক তার নিরাপদ কিটগুলোর জন্য বিভিন্ন ইনস্যুরেন্স পার্টনারশিপ সুবিধা প্রদান করে।
পরিবেশ ও সচেতনতা: যান্ত্রিক প্রতি বছর গ্রাহককে পরিবেশগত ইমপ্যাক্ট সার্টিফিকেট এবং গাড়ির কাঁচে লাগানোর জন্য গ্রিন মেম্বার ব্যাজ প্রদান করে। বিশেষ কার্বন ক্রেডিট ট্র্যাকিং সিস্টেম গ্রাহককে তার অবদানের চিত্র দেখায়। ডিজিটাল মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল এবং কিট ডেমো প্রদানের পাশাপাশি যান্ত্রিক নিয়মিত এলপিজি ওয়ার্কশপ বা ইভেন্ট আয়োজন করে। লম্বা ছুটির আগে যান্ত্রিক অফার করে বিশেষ এলপিজি রোড-ট্রিপ চেকআপ।
মাইলেজ গ্যারান্টি ও গোল্ডেন টিউনিং: যান্ত্রিকের ডেটা চালিত টিউনিং তেলের গাড়ির মতো পিকআপ ও পারফরম্যান্স নিশ্চিত করে। গ্রাহক পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে ফ্রি রি-টিউনিং সুবিধা দেয়া হয়। এ ছাড়া যান্ত্রিক মাঝে মাঝে যান্ত্রিক গ্রিন ফিউচার লটারি আয়োজন করে গ্রাহকদের জন্য বিশেষ পুরস্কার ও সুবিধা নিশ্চিত করে।

কেন ‘যান্ত্রিক’-এর মাধ্যমে এলপিজি কনভারশন করবেন
বাজারের অন্যান্য সাধারণ কনভারশন সেন্টার থেকে যান্ত্রিক কেন সেরা এবং অনন্য, তা নিচের পয়েন্টগুলো থেকে স্পষ্ট-
১. সরাসরি সংযোগ: যান্ত্রিক সরাসরি বিশ্বখ্যাত কিট আমদানিকারক, তাই মাঝখানে কোনও মধ্যস্বত্বভোগী নেই। এর ফলে আপনি পাবেন বাজারের সবচেয়ে কম মূল্যে উন্নত মানের আসল কিট।
২. তথ্যভিত্তিক নিশ্চয়তা: যান্ত্রিকের কাছে কয়েক হাজার গাড়ির সার্ভিস ডেটা রয়েছে। এখানে প্রতিটি নির্দিষ্ট মডেলের জন্য কম্পিউটারাইজড টিউনিং সফটওয়্যার ব্যবহার করা হয়।
৩. আফটার সেলস ও ইমার্জেন্সি সাপোর্ট: যান্ত্রিকের বিশেষ যান্ত্রিক এলপিজি লয়্যালটি প্রোগ্রাম মেম্বারশিপের মাধ্যমে পার্টনার পাম্পগুলোতে জ্বালানি রিফিলে ডিসকাউন্ট পাওয়া সম্ভব। যান্ত্রিক নিশ্চিত করে ২৪/৭ ইমার্জেন্সি সাপোর্ট, যা রাস্তার মাঝখানে যেকোনও যান্ত্রিক ত্রুটিতে গ্রাহককে তাৎক্ষণিক সমাধান দেয়।
৪. সাবস্ক্রিপশন, মেম্বারশিপ ও এক্সচেঞ্জ: যারা যান্ত্রিক থেকে এলপিজি কনভারশন করবেন, তারা যান্ত্রিকের অন্যান্য সব সার্ভিসে বিশেষ ডিসকাউন্ট সহ একটি গোল্ড মেম্বারশিপ পাবেন। যান্ত্রিকের বিশেষ সাবস্ক্রিপশন মডেল এর মাধ্যমে গ্রাহকরা বছরে নির্দিষ্ট সংখ্যক ফ্রি টিউনিং ও ডোরস্টেপ সার্ভিস পেতে পারেন। এ ছাড়া পুরাতন কিট আপগ্রেড করার জন্য রয়েছে যান্ত্রিক এলপিজি এক্সচেঞ্জ মেলা এবং যান্ত্রিক রেফারেল বোনাস, যেখানে যান্ত্রিককে অন্যের কাছে পরিচিত করিয়ে দিলে উভয় পক্ষই বিশেষ সুবিধা পান।
‘যান্ত্রিকের লোন অ্যাসিস্ট্যান্স আমার কাজ সহজ করে দিয়েছে’
বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘‘অকটেন খরচ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। যান্ত্রিক থেকে ইতালিয়ান কিটে কনভার্ট করার পর এখন আমার জ্বালানি খরচ ঠিক অর্ধেক। বিশেষ করে তাদের লোন অ্যাসিস্ট্যান্স এবং কিস্তি সুবিধার কারণে আমার ওপর কোনও চাপ পড়েনি। এখন অনেক শান্তিতে গাড়ি চালাই।’’
‘ডিজিটাল ডেটা আর টিউনিং আমাকে মুগ্ধ করেছে’
ব্যক্তিগত গাড়ি মালিক তানজিম আহমেদ বলেন, ‘‘আগে জানতাম এলপিজি করলে গাড়ির পিকআপ কমে যায়। কিন্তু যান্ত্রিকের ডেটা-চালিত কম্পিউটারাইজড টিউনিংয়ের পর আমি তেলের গাড়ির মতোই পারফরম্যান্স পাচ্ছি। অ্যাপে মেইনটেন্যান্স অ্যালার্ট পাওয়াটা আমার মতো ব্যস্ত মানুষের জন্য দারুণ এক সুবিধা।’’
‘কর্পোরেট ফ্লিট ম্যানেজমেন্টে অসাধারণ সাশ্রয়’
একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর ও অ্যাডমিন প্রধান সৈয়দ মাহফুজ বলেন, ‘‘আমাদের প্রতিষ্ঠানের ২৫টি গাড়ির ফুয়েল খরচ নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছিল। যান্ত্রিকের মাধ্যমে সবগুলো গাড়ি এলপিজিতে রূপান্তর এবং ফ্লিট ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করার পর আমাদের বাৎসরিক খরচ প্রায় ৪০ শতাংশ কমে এসেছে। তাদের ২৪/৭ ইমার্জেন্সি সাপোর্ট আমাদের বাড়তি নিরাপত্তা দেয়।’’
সিদ্ধান্ত আপনার, সাশ্রয় আপনার পকেটে
আপনি যদি আপনার গাড়ির মাসিক জ্বালানি খরচ অর্ধেক কমিয়ে আনতে চান এবং একই সঙ্গে গাড়ির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে চান, তবে এলপিজি কনভারশনই হচ্ছে বর্তমান সময়ের সেরা স্মার্ট সিদ্ধান্ত। যান্ত্রিকের প্যান-বাংলাদেশ সাপোর্ট, ডিজিটাল ডেটা ম্যানেজমেন্ট এবং ডোরস্টেপ সার্ভিস আপনার গাড়ির জন্য নিশ্চিত করবে একটি স্থায়ী নির্ভরতা।
যান্ত্রিকের ডিজিটাল কার সার্টিফাইড প্রোগ্রামের বিশ্বস্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আজই আপনার গাড়িটিকে রূপান্তর করুন সাশ্রয়ী এলপিজিতে। আপনার গাড়ির রূপান্তর হোক আগামী প্রজন্মের স্মার্ট প্রযুক্তিতে। যান্ত্রিক নিশ্চিত করছে আপনার নিরাপদ, সাশ্রয়ী ও বুদ্ধিদীপ্ত যাত্রা। আজই যোগাযোগ করুন যান্ত্রিক-এর সঙ্গে এবং আপনার গাড়ির খরচকে নিয়ে আসুন আপনার নিয়ন্ত্রণে।





