মোবাইল স্মার্টফোন

পাওয়া যাচ্ছে সি-সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

ক.বি.ডেস্ক: রিয়েলমির নতুন ‘সি১০০আই’ মডেলের স্মার্টফোনটি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স, আলট্রা-স্মুথ ডিসপ্লে ও স্লিম স্টাইলিশ ডিজাইনের জন্য স্মার্টফোনপ্রেমিদের মনোযোগ আকর্ষণ করে। সি-সিরিজের সর্বশেষ এই স্মার্টফোন এই সেগমেন্টের সবচেয়ে আলোচিত ডিভাইসে পরিণত করেছে।

‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত নতুন এই স্মার্টফোনে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে তিনদিন পর্যন্ত চলতে সক্ষম। এই ডিভাইসে ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যায়। বড় ব্যাটারি হওয়ার পরও স্মার্টফোনটি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম, যা এই সেগমেন্টের সবচেয়ে পাতলা একটি ডিভাইস।

ফ্লুইড স্ক্রলিং, গেমিং ও ভিডিও ভিউইংয়ের জন্য এতে ৬.৮ ইঞ্চি ১২০ হার্টজ আলট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে ৩০০% পর্যন্ত ভলিউম ও আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স, ডিউরেবল আর্মরশেল প্রোটেকশন ও ১,৬০০-এরও বেশি চার্জ সাইকেল সহ ৬ বছর পর্যন্ত ব্যাটারি লাইফস্প্যান রয়েছে।

রিয়েলমি সি১০০আই ডন পার্পল ও ডাস্ক গ্রে, দুইটি রঙে পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৫,৯৯৯ টাকা এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৭,৯৯৯ টাকা। সি১০০আই- এর প্রি-বুক করা ডিভাইসগুলো ডেলিভার করা হয়েছে; এখন ক্রেতারা দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অথোরাইজড রিসেলার আউটলেট থেকে ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত: www.realme.com/bd ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *