শাওমি নিয়ে এলো ট্রিপল ক্যামেরার স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
ক.বি.ডেস্ক: শাওমি বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ নিয়ে এসেছে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি প্রফেশনাল-গ্রেডের লাইকা ইমেজিং টেকনোলজির সমন্বয়ে তৈরি। প্রযুক্তিপ্রেমী ক্রেতা, ফটোগ্রাফি অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর ও যারা একটি প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন; তাদের দৈনন্দিন ক্রিয়েটিভিটি, এন্টারটেইনমেন্ট, প্রোডাক্টিভিটি ও কানেক্টিভিটিকে এক সুতোয় বাঁধবে এই শাওমি ১৭টি।
আজ বুধবার (১০ জুন) ঢাকার একটি স্থানীয় হোটেলে ‘দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট’ থিমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘শাওমি ১৭টি’ উন্মোচন করা হয়।
শাওমি ১৭টি
নির্ভরযোগ্য ও হাই-স্পিড কানেক্টিভিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ওয়াই-ফাই ৬ই ও ফ্লেক্সিবল ডুয়েল সিম যুক্ত করা হয়েছে। লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও উন্নত মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০-আল্ট্রা প্রসেসর রয়েছে।
এই ডিভাইসের প্রধান আকর্ষণ হলো এর চমৎকার লাইকা-পাওয়ারড ক্যামেরা সিস্টেম। ফোনটির ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত একটি ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। পাশাপাশি, দূরবর্তী যেকোনও অবজেক্টের নিখুঁত ও স্পষ্ট ছবি তোলার জন্য এতে যুক্ত করা হয়েছে ১২০এক্স এআই আল্ট্রা জুম সমর্থিত একটি ৫০ মেগাপিক্সেল লাইকা ৫এক্স টেলিফটো ক্যামেরা। স্মার্টফোনটিতে বিশেষ ‘লাইভ মোমেন্ট’ ও ‘স্টেজ মোড’ ফিচার ব্যবহার করা হয়েছে।
ইমারসিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ৬.৫৯ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে, ফোনটির ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস তীব্র সূর্যালোক বা দিনের আলোতেও একদম স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করবে। চোখের ক্লান্তি কমিয়ে স্বস্তিদায়ক স্ক্রিন টাইম নিশ্চিত করতে ডিভাইসটিতে শাওমি ভিশন কেয়ার ও টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
নিরবচ্ছিন্ন ব্যাকআপ নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে ১.৫৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এর প্রিমিয়াম স্লিম প্রোফাইল ও নজরকাড়া মাইক্রো-কার্ভড এজ ডিজাইন হ্যান্ডসেটটিকে যেমন আকর্ষণীয় লুক দিয়েছে, তেমনি আইপি৬৮ রেটিংয়ের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স এর দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করবে।
শাওমি ১৭টিতে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস। আধুনিক লাইফস্টাইলকে আরও সহজ ও স্মার্ট করতে ডিভাইসটিতে শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন ও গুগলের ‘সার্কেল টু সার্চ’-এর মতো অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের শাওমি ১৭টি ফ্ল্যাগশিপ ফোনটি বাংলাদেশের সকল অথরাইজড শাওমি স্টোরে আগামী ১১ জুন থেকে পাওয়া যাবে। ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসা ডিভাইসটির মূল্য ৭৯,৯৯৯ টাকা মাত্র। বিস্তারিত: https://www.mi.com/bd/





