আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

মাদারবোর্ড ডিজাইনে ৪ মডেলে বিশ্বজুড়ে স্বীকৃতি পেল গিগাবাইট

ক.বি.ডেস্ক: প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট এর চারটি নতুন প্রজন্মের মাদারবোর্ড ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। পণ্য ডিজাইন ক্যাটাগরিতে এই স্বীকৃতি পেয়েছে এক্স৮৭০ অরাস স্টেলথ আইস, এক্স৮৭০ই অরাস এক্সট্রিম এক্সথ্রিডি এআই টপ, এক্স৮৭০ই অরাস মাস্টার এক্সথ্রিডি আইস এবং এক্স৮৭০ই অ্যারো এক্সথ্রিডি উড মডেল।

উদ্ভাবনী নকশা, উন্নত প্রকৌশল প্রযুক্তি এবং ব্যবহারকারীবান্ধব ফিচারের সমন্বয়ের কারণে এই আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে গিগাবাইট। প্রতিটি মাদারবোর্ডেই আলাদা ডিজাইন দর্শন ব্যবহার করা হয়েছে, যা পারফরম্যান্সের পাশাপাশি নান্দনিকতাকেও গুরুত্ব দিয়েছে।

এক্স৮৭০ অরাস স্টেলথ আইস
এই মডেলে রিভার্স কানেক্টর ডিজাইন ব্যবহার করা হয়েছে, যার ফলে কেবলবিহীন এবং পরিচ্ছন্ন ডেস্কটপ সেটআপ তৈরি করা সম্ভব। এটি দ্রুত অ্যাসেম্বলি, উন্নত এয়ারফ্লো এবং আরও ভালো হার্ডওয়্যার ব্যবস্থাপনা নিশ্চিত করে। স্বয়ংক্রিয়ভাবে রাইজেন থ্রিডি ভি-ক্যাশ প্রসেসরের সর্বোচ্চ সক্ষমতা উন্মোচনের জন্য এতে এক্সথ্রিডি টার্বো মোড ব্যবহার করা হয়েছে।

এক্স৮৭০ই অরাস এক্সট্রিম এক্সথ্রিডি এআই টপ
এই ফ্ল্যাগশিপ মডেলটি প্রতিষ্ঠানটির সবচেয়ে শক্তিশালী এএমডি মাদারবোর্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি এআই টপ-সার্টিফায়েড প্ল্যাটফর্ম, যা সর্বোচ্চ গেমিং পারফরম্যান্স এবং পেশাদার এআই সক্ষমতার জন্য তৈরি। এতে থাকা এক্সথ্রিডি টার্বো মোড ২.০ প্রযুক্তি এএমডি রাইজেন থ্রিডি ভি-ক্যাশ প্রসেসর থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত গেমিং পারফরম্যান্স দিতে সক্ষম। এটি প্রতিযোগিতামূলক গেমার এবং পাওয়ার ইউজারদের জন্য উচ্চক্ষমতার সমাধান হিসেবে উপস্থাপিত হয়েছে

এক্স৮৭০ই অরাস মাস্টার এক্সথ্রিডি আইস
মডেলটি অল-হোয়াইট বা সম্পূর্ণ সাদা ডিজাইনে তৈরি, যেখানে আইস-থিমযুক্ত হিটসিংক ও প্রিমিয়াম ফিনিশ ব্যবহার করা হয়েছে। উন্নত কুলিং সিস্টেম ও শক্তিশালী হার্ডওয়্যার সক্ষমতার কারণে এটি গেমিং ও প্রফেশনাল কাজ-উভয়ের জন্য উপযোগী। এতে এক্সথ্রিডি টার্বো মোড ২.০ প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরের পাওয়ার ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অপ্টিমাইজ করা হয়।

এক্স৮৭০ই অ্যারো এক্সথ্রিডি উড
এই মডেলে সবচেয়ে ভিন্নধর্মী ডিজাইন দেখা যায়। এতে কাঠের টেক্সচারযুক্ত হিটসিংক ব্যবহার করা হয়েছে, যা হার্ডওয়্যার ডিজাইনে প্রাকৃতিক নান্দনিকতা যুক্ত করেছে। এটি মূলত ক্রিয়েটর, ডিজাইনার এবং পেশাদার ব্যবহারকারীদের জন্য তৈরি, যেখানে রেন্ডারিং, সিমুলেশন, এআই ইনফারেন্স ও গেমিং সব ক্ষেত্রেই উন্নত পারফরম্যান্স দেয়ার লক্ষ্য রয়েছে। এখানেও এক্সথ্রিডি টার্বো মোড ২.০ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

১৯৫৫ সালে যাত্রা করা রেড ডট অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ডিজাইন প্রতিযোগিতা। জার্মানির ডিজাইন জেন্ট্রাম নর্ডরাইন ওয়েস্টফালেন এই আয়োজন পরিচালনা করে থাকে। উদ্ভাবন, কার্যকারিতা, গুণগত মান ও পরিবেশগত দায়িত্বশীলতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *