গেমস

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং

ক.বি.ডেস্ক: পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ফাইনালসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল ‘এ-ওয়ান ইস্পোর্টস’। টানা তৃতীয়বারের মতো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই পাবজি মোবাইল গেম প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে দলটি।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাবজি দলের এই প্রতিনিধিত্বকে সামনে রেখে বিশেষ ‘ইস্পোর্টস এন্থেম’ বা ‘থিম সং’ প্রকাশ করেছে দলটির ব্র্যান্ড পার্টনার রবি আজিয়াটার ব্র্যান্ড এয়ারটেল। এটি দেশের ইস্পোর্টস অঙ্গনে কোনও ব্র্যান্ডের উদ্যোগে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ থিম সং। থিম সংটির ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=DJoRR-AUIgE

বিশেষভাবে তৈরি এই গানটি পিএমজিও সাউথ এশিয়া ফাইনালস পর্যন্ত দলের যাত্রা এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প তুলে ধরবে। এয়ারটেল বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ-ওয়ান ইস্পোর্টসের প্রধান ব্র্যান্ড পার্টনার। এ-ওয়ান ইস্পোর্টস এয়ারটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে।

পাবজি মোবাইল গ্লোবাল ওপেন সাউথ এশিয়া ফাইনালসে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে এ-ওয়ান ইস্পোর্টস। এই টর্নামেন্টে সফল দল অংশ নেবে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) প্রতিযোগিতায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *