প্রযুক্রির পণ্য ল্যাপটপ

আরটিএক্স ৫০৬০ ও ৩২ জিবি র‍্যাম নিয়ে এলিয়েনওয়্যার ১৫ গেমিং ল্যাপটপ

ক.বি.ডেস্ক: গেমারদের জন্য শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে নতুন এলিয়েনওয়্যার ১৫ গেমিং ল্যাপটপ এনেছে ডেল। আধুনিক গেমিংয়ের জন্য তৈরি এই ল্যাপটপে রয়েছে ইন্টেলের ১০-কোর প্রসেসর, এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৫০৬০ ল্যাপটপ জিপিইউ, ৩২ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট এসএসডি।

ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর ৭ ২৪০এইচ প্রসেসর। ১০ কোরের এই প্রসেসরের বুস্ট ক্লক স্পিড সর্বোচ্চ ৫.২ গিগাহার্টজ। এর সঙ্গে জিফোর্স আরটিএক্স ৫০৬০ ল্যাপটপ জিপিইউ যুক্ত থাকায় আধুনিক গেম চালানোর পাশাপাশি বিভিন্ন গ্রাফিক্সনির্ভর কাজেও ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

এলিয়েনওয়্যার ১৫-এ রয়েছে ১৫.৩ ইঞ্চির ডব্লিউএক্সজিএ (১৯২০×১২০০ পিক্সেল) ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ, যা দ্রুতগতির গেমে আরও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে সক্ষম। মেমোরি ও স্টোরেজের দিক থেকেও ল্যাপটপটি শক্তিশালী। এতে রয়েছে ৩২ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম এবং ১ টেরাবাইট পিসিএলই ৪.০ এসএসডি। ফলে গেমিংয়ের পাশাপাশি মাল্টিটাস্কিং ও বড় আকারের সফটওয়্যার ব্যবহারে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

সংযোগ সুবিধার জন্য এতে দুটি ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি পোর্ট, আরেকটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ পোর্ট পোর্ট এবং এইচডিএমআই ২.১ পোর্ট রয়েছে। এর মাধ্যমে এক্সটারনাল মনিটর সহ বিভিন্ন ডিভাইস সহজে সংযুক্ত করা যাবে। মজবুত নির্মাণশৈলী, দ্রুত সাড়া দেয়া কিবোর্ড এবং শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে এলিয়েনওয়্যার ১৫ গেমিং ল্যাপটপটি আধুনিক গেমারদের জন্য একটি সক্ষম পোর্টেবল গেমিং মেশিন হিসেবে জায়গা করে নিতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *