আনুষাঙ্গিক মোবাইল

টেকনো ব্যবহারকারীরা পাবেন বিনামূল্যে গুগল এআই প্লাস সুবিধা

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য তিন মাসের অতিরিক্ত কোনও খরচ ছাড়াই নিয়ে আসছে গুগল এআই প্লাস। এর মাধ্যমে টেকনো ব্যবহারকারীরা গুগলের সর্বাধুনিক এআই-নির্ভর টুলস এবং প্রিমিয়াম সেবা গ্রহণের সুযোগ পাবেন। টেকনো ব্যবহারকারীরা গুগলের প্রিমিয়াম এআই ফিচারগুলো উপভোগ করতে পারবেন। ব্যবহারকারীরা ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই, স্মার্ট স্টাডি টুলস এবং উন্নত এআই ইমেজ এডিটিং উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের টেকনো ব্যবহারকারীরা বিনামূল্যে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২-এর সাহায্যে উন্নত এআই-পাওয়ারড ইমেজ তৈরি ও এডিটিং এবং নিজের পছন্দ অনুযায়ী স্মার্ট পড়াশোনার ক্ষেত্রে জেমিনি ও নোটবুকএলএম ব্যবহারের সুযোগ পাবেন।

এই অফারটির মধ্যে রয়েছে টেকনোর ফ্ল্যাগশিপ ডিভাইস ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩। ১৪ মে থেকে, যোগ্য গ্রাহকরা একটি সাধারণ ওটিএ আপডেটের মাধ্যমে এই অফারটি কাজে লাগাতে পারবেন এবং তাদের ফ্রি ট্রায়াল দাবি করার জন্য জেমিনি অ্যাপ বা গুগল ওয়ান অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।

বাংলাদেশে এই গুগল এআই প্লাস অফারটি নিয়ে আসার মাধ্যমে স্থানীয় ব্যবহারকারীরা যাতে বিশ্বসেরা প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারেন। এই অফারটি বাংলাদেশে টেকনো ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্টিভ করতে পারবেন। বিস্তারিত জানতে টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *