খুলনায় ‘পেওনিয়ার টু উপায়’ ও ‘অ্যাড মানি’ বিজয়ীদের পুরস্কার দিল উপায়
ক.বি.ডেস্ক: গ্রাহকদের জন্য পরিচালিত ‘পেওনিয়ার টু উপায়’ ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের খুলনা অঞ্চলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়। ‘পেওনিয়ার টু উপায়’ ক্যাম্পেইনে বিজয়ী খুলনার ইফতি হাসান হৃদয় পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫০ সিসির সুজুকি এফআই মোটরসাইকেল। ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনে বিজয়ী শেখ ফয়সাল পেয়েছেন একটি স্যামসাং এস২৬ আল্ট্রা স্মার্টফোন।
সম্প্রতি খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে উপায়-এর হেড অব প্রোডাক্ট ও টেকনোলজি মামুন রেজা খান এবং খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার আরমান আলী খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপায়-এর প্রধান কার্যালয়ের সাজিদ চৌধুরী, এ এস এম রাফাত রহিম চৌধুরী, কাজি মাহমুদুল হাসান এবং খুলনা টেরিটরি ম্যানেজার খালেদ হাসান শান্ত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার বিতরণ উপলক্ষে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী মোটরসাইকেল রোড শো আয়োজন করা হয়। এর মাধ্যমে উপায়ের বিভিন্ন সেবা ও চলমান ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হয়। গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপায় নিয়মিত বিভিন্ন সেবা ও ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।





