বাংলাদেশের সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরল অপো রেনো১৫ ফটোগ্রাফি কনটেস্ট
ক.বি.ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের অনুভূতি ও বৈচিত্র্যময় জীবনযাত্রাকে ক্যামেরায় তুলে ধরেছে পাঠশালার সঙ্গে আয়োজিত ‘অপো রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্ট’। প্রতিযোগিতায় হেরিটেজ অ্যান্ড কালচার, লো লাইট, নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ, পোর্ট্রেইট এবং স্ট্রিট অ্যান্ড আর্কিটেকচার এই পাঁচটি বিভাগে বাংলাদেশের নানা গল্প ও মুহূর্ত ওঠে এসেছে।
বিচারক প্যানেলের মূল্যায়নে মুহাম্মদ আমদাদ হোসেন গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ টাকা নগদ, একটি অপো রেনো১৫ এফ এবং পাঠশালার একটি ফটোগ্রাফি কোর্স। এলিট উইনার মো. এনামুল কবির পেয়েছেন ৫০ হাজার টাকা, একটি অপো এ৬এস প্রো ও পাঠশালার একটি ফটোগ্রাফি কোর্স। মাস্টার উইনার সৌম্যেন রেজাউল পেয়েছেন ৩০ হাজার টাকা, একটি অপো এ৬এস প্রো ও একই কোর্স।
পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন হেরিটেজ অ্যান্ড কালচারে মো. রকিবুল হাসান; লো লাইটে আশরাফুল সরকার কিবরিয়া; নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফে সালাহউদ্দিন আহমেদ; পোর্ট্রেইটে মো. হারুনর রশিদ এবং স্ট্রিট অ্যান্ড আর্কিটেকচারে সিরাজাম মনির। প্রত্যেকে পেয়েছেন ২০ হাজার টাকা, একটি অপো এ৬ এবং পাঠশালার একটি ফটোগ্রাফি কোর্স। এ ছাড়া আতিকুর রহমান অনারেবল মেনশন পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ হাজার টাকা ও একটি ফটোগ্রাফি কোর্স।
অপো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ‘‘ফসল ঘরে তোলার আনন্দ ও বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতির সমৃদ্ধি থেকে শুরু করে প্রকৃতি ও ওয়াইল্ডলাইফ, মানুষের মনের গভীর আবেগ, রাস্তার অপ্রত্যাশিত মুহূর্ত ও আমাদের চারপাশের অবাক করা স্থাপত্য; প্রতিটি ছবি বাংলাদেশের অনন্য গল্প তুলে ধরে। অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও অনুভূতি আমাদের অনুপ্রাণিত করেছে।’’
এই আয়োজনের মাধ্যমে অপো ও পাঠশালা ফটোগ্রাফিপ্রেমীদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে বাংলাদেশের অনন্য সৌন্দর্য ও মানুষের জীবনের গল্প তুলে ধরার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।





