উদ্যোগ

ইলেকট্রিক বাইক ও স্বর্ণের বার পেলেন উপায় ক্যাম্পেইনের বিজয়ীরা

ক.বি.ডেস্ক: ইউসিবির সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ‘উপায়’ বিভিন্ন গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে। সম্প্রতি আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি তাঁদের অভিনন্দন জানানো হয়।

উপায়ের পেমেন্ট ক্যাম্পেইনের বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের মো. সোহেল রানা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি রাইডো ইলেকট্রিক বাইক। উপায়ের ‘উইকেন্ড ক্যাম্পেইন (লাভ সামলাও)’-এর উইক ৪-এর বিজয়ী রাজশাহীর মো. আইনুল হক এবং ফরিদপুরের শিহাব মাহমুদ সজল পেয়েছেন একটি করে স্বর্ণের বার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপায়ের প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাঁদের অভিনন্দন জানান। এ সময় তাঁরা বলেন, গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে মোবাইল আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের জন্য বাড়তি সুবিধা ও পুরস্কারের সুযোগ তৈরি করাই এসব ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

উপায়ের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন ও পুরস্কার কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে। এসব আয়োজনের মাধ্যমে গ্রাহকদের জন্য মোবাইল আর্থিক সেবার ব্যবহার আরও আকর্ষণীয় ও সুবিধাজনক করে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *