উদ্যোগ

২৫% পর্যন্ত ছাড়, ৪X পয়েন্ট ও গোল্ড কয়েন জেতার সুযোগ নিয়ে শুরু পাঠাও ফেস্ট

ক.বি.ডেস্ক: ছাড়, ক্যাশব্যাক, রিওয়ার্ডস, গেমস ও আকর্ষণীয় পুরস্কারের আয়োজন নিয়ে শুরু হচ্ছে মাসব্যাপী ‘পাঠাও ফেস্ট’। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপে চলবে এবারের আয়োজন। রাইড, ফুড, গেমস ও পুরস্কারের সমন্বয়ে সাজানো এবারের পাঠাও ফেস্টে অংশ নিতে ব্যবহারকারীদের পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সার্ভিস ও অফার এক্সপ্লোর করুন।

পাঠাও ফেস্ট উপলক্ষে বাইক, কার ও সিএনজি রাইডে থাকছে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গোল্ডেন আওয়ারে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে মিলবে ২X পয়েন্ট। অন্যদিকে, যোগ্য রাইডের পেমেন্ট পাঠাও পে-এর মাধ্যমে করলে পাওয়া যাবে অতিরিক্ত ২X পয়েন্ট, অর্থাৎ সর্বোচ্চ ৪X পয়েন্ট।

ফুডপ্রেমীদের জন্য থাকছে সারাদিন ফ্রি ডেলিভারি এবং নির্বাচিত রেস্টুরেন্টে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপভোগ করা যাবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিলস। পাঠাও পে ব্যবহারকারীরা তিনটি নির্ধারিত সার্ভিসে প্রথম যোগ্য লেনদেনে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা করে। এতে মোট ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ দৈনিক কুইজ গেম ‘ওস্তাদ! ডানে না বামে?’। প্রতিদিন তিনটি নতুন কুইজ কার্ডে ডানে বা বামে সোয়াইপ করে অংশ নেয়া যাবে। টানা তিন দিন সঠিক উত্তর দিলে মিলবে ৪০০ পাঠাও পয়েন্ট। ক্যাম্পেইনজুড়ে সর্বোচ্চ অংশগ্রহণ ও সঠিক উত্তরের ভিত্তিতে নির্বাচিত ১৫ বিজয়ীর মধ্যে প্রথমজন পাবেন গোল্ড কয়েন এবং অন্য ১৪ জন পাবেন গিফট হ্যাম্পার।

এবারের ফেস্টে ‘উইশ পাঠাও’ উদ্যোগে ব্যবহারকারী ও পাঠাও হিরোদের মোট ১১টি স্বপ্ন বা ইচ্ছা পূরণ করা হবে। এ ছাড়া সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও এনআরবি ব্যাংকের কার্ডে নির্দিষ্ট রাইড ও ফুড অর্ডারে ১০ শতাংশ ছাড় থাকছে। বিকাশ পেমেন্টেও রাইডে সর্বোচ্চ ৩০ টাকা এবং ফুড অর্ডারে সর্বোচ্চ ৫০ টাকা ছাড় পাওয়া যাবে। পাশাপাশি পিকাবু দেবে ১৫টি গিফট হ্যাম্পার, ওয়াওজা দেবে ৩৫টি ফ্রি পাস এবং হারল্যানের কেনাকাটায় থাকছে ১২ শতাংশ ছাড়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *