মোবাইল স্মার্টফোন

৭৫০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ে এলো অনার ‘এক্স৭ই’ ও ‘এক্স৬ই’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন ‘এক্স৭ই’ ও ‘এক্স৬ই’ এনেছে অনার। মডেল দুটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও এআই প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে এক্স৭ই মডেলে। এক্স৬ই-তে প্রাধান্য দেয়া হয়েছে দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স, ব্যাটারির স্থায়িত্ব ও ফোনের সুরক্ষার ওপর।

দুটি ফোনেই রয়েছে ৬.৬১ ইঞ্চি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ডিসপ্লে। ফলে স্ক্রল করা, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতা হয় আরও মসৃণ। রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এতে একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে।

ছবি তোলার জন্য ফোন দুটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও এআইভিত্তিক বিভিন্ন পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য ফোন দুটি পেয়েছে এসজিএসের ফাইভ স্টার ড্রপ প্রটেকশন সার্টিফিকেট। ধুলাবালু ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং।

অনার এক্স৭ই ও এক্স৬ই-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট। ফোন দুটি চলবে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে। অনার এক্স৭ই-তে রয়েছে আলাদা এআই বাটন, যার মাধ্যমে গুগল জেমিনি, ম্যাজিক পোর্টাল ও সার্কেল টু সার্চের মতো বিভিন্ন স্মার্ট টুল সহজে ও দ্রুত ব্যবহার করা যায়।

অনার এক্স৭ই পাওয়া যাচ্ছে সানরাইজ অরেঞ্জ, লাইট ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে। অনার এক্স৬ই পাওয়া যাচ্ছে সানরাইজ গোল্ড ও মিডনাইট ব্ল্যাক রঙে। অনার এক্স৭ই-এর ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজসমৃদ্ধ সংস্করণের মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। অনার এক্স৬ই-এর ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের মূল্য ২৩ হাজার ৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *