উদ্যোগ

এজেন্ট ক্যাম্পেইন বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

ক.বি.ডেস্ক: বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান উপায় সেপ্টেম্বর ২০২৬-এর এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে খুলনার মো. সাইদুল ইসলামের নাম ঘোষণা করেছে। ক্যাম্পেইনের মেগা গিফট হিসেবে তিনি জিতেছেন একটি রাইডু ই-বাইক।

সম্প্রতি উপায়-এর প্রধান কার্যালয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তার হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

ক্যাম্পেইনের নির্ধারিত শর্ত পূরণকারী এজেন্টদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে খুলনা অঞ্চলের কুষ্টিয়া সদরের মো. সাইদুল ইসলামকে মেগা গিফট বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

এজেন্ট ক্যাম্পেইনের মতো উদ্যোগের মাধ্যমে উপায় তার এজেন্টদের অবদানকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবা ব্যবস্থায় গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *