উদ্যোগ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

ক.বি.ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা। রবি তিনটি গোল্ড ও দুটি সিলভার সহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে। ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দেশের একমাত্র বিশেষায়িত পুরস্কার, যা ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসন কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যকে স্বীকৃতি দেয়।

রবি কর্মীদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন, সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন এবং ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন (বিডিঅ্যাপস’র জন্য) ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার অর্জন করেছে। দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্র্যান্ড যোগাযোগ (বিডিঅ্যাপস’র জন্য) ক্যাটাগরিতে সিলভার পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এবং কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস জামান ও প্রতিনিধি ফারুক সোবহান এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *