ক.বি.ডেস্ক: জনপ্রিয় সিনেমার টরেন্ট ফাইলের ছদ্মবেশে নতুন ম্যালওয়্যার ছড়িয়ে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি) সম্প্রতি এই বহুধাপের সাইবার হামলার সন্ধান পেয়েছে। গত আগস্টের মাঝামাঝি সময় থেকে সক্রিয় এই হামলার লক্ষ্যবস্তু ব্যক্তি ও বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে করপোরেট, সরকারি, তথ্যপ্রযুক্তি, পরামর্শক,





