ক.বি.ডেস্ক: দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে টিকিটিং খাত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বাস, ট্রেন, লঞ্চ, কনসার্ট, পার্ক কিংবা উড়োজাহাজের টিকিট কেনার মতো নিয়মিত ও প্রয়োজনভিত্তিক লেনদেনকে পুরোটাই ডিজিটাল পেমেন্টের আওতায় আনা গেলে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস তৈরি হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্টের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা





