সাশ্রয়ী দামে ক্রেতাদের স্মার্টফোন ক্রয়ের সুবিধা দিতে স্যামসাং বাংলাদেশ নির্ধারিত গ্যালাক্সি ডিভাইসে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এ সিরিজের নির্ধারিত স্মার্টফোনগুলোতে এ ছাড় সুবিধা দিচ্ছে। নান্দনিক স্ক্রিন ও দুর্দান্ত পারফরম্যান্সের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সাশ্রয়ী দামের মধ্যে গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করেই নকশা করা হয়েছে।





