Home Articles posted by কমপিউটার বিচিত্রা (Page 274)
উদ্যোগ
ক.বি.ডেস্ক: ওয়ালটন এবং এমআইএসটি পারস্পরিকভাবে গবেষণার বিকাশ ও বিনিময়ের জন্য বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট প্রযুক্তির গ্রহণযোগ্যতা বৃদ্ধি, ছাত্র ও গবেষকদের জন্য অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি প্রকৌশলগত প্রশিক্ষণ, কর্মশালা, শিল্পকারখানা পরিদর্শন ও বৃত্তিসহ নানা কর্মকান্ডের সংস্থান করা যা বাংলাদেশের ভবিষ্যত প্রযুক্তিগত বিকাশকে
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে গত জুলাইয়ের চেয়ে আগস্টে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। তবে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এমন তথ্য জানা যায়। ওকলার তথ্য বলছে, গত জুলাইয়ের তুলনায় আগস্টে ব্রডব্যান্ড ইন্টারনেটের
পণ্য সম্পর্কে
ক.বি.ডেস্ক: ভিভোর ভি সিরিজের নতুন ‘ভিভো ভি৪০’ স্মার্টফোনে প্রথমবারের মত যুক্ত হচ্ছে জাইস-এর লেন্স। এর ক্যামেরায় থাকছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের লেন্স। চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন থেকে শুরু করে অসংখ্য অস্কার জয়ী সিনেমা-অপটিক্সের দুনিয়ায় রীতিমতো নেতৃত্ব দিয়ে চলেছে ১৭৮ বছরের ঐতিহ্যবাহী লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস। জাইস-এর লেন্সে তৈরি হয়েছে ‘লর্ড অব দ্য
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) বাণিজ্য মন্ত্রণালয়ের লা্ইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বিসিএস এর প্রশাসক নিয়োগ করা হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য
সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ-এর ১০ জন বিজয়ী এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য চীন সফর শুরু করেছে। এক সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি চীনের নানিং, শেনজেন ও ডঙ্গুয়ানে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অফ থিংস (আইওটি) ও স্মার্ট সিটির ওপর প্রশিক্ষণ পাবে। বাংলাদেশের এই দলের মধ্যে রয়েছে
উদ্যোগ
ক.বি.ডেস্ক: দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সঙ্গে পেরোল চুক্তি সই করেছে পেশাজীবীদের সংগঠন ঢাকা ক্লাব লিমিটেড। ঢাকা ক্লাবের কর্মকর্তাদের জন্য নিরবিচ্ছিন্ন পেরোল ম্যানেজমেন্ট সলিউশন সরবরাহ করবে প্রাইম ব্যাংক। এখন থেকে কর্মকর্তাদের মূল ধারার মাধ্যমে বেতন পরিশোধ করা হবে এবং তারা ব্যাংক থেকে এক্সক্লুসিভ সেবা উপভোগ করবে। প্রাইম ব্যাংকের পেরোল সলিউশন মূলত
মোবাইল স্মার্টফোন
ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে ইনফিনিক্স উন্মোচন করেছে নোট ৪০ সিরিজের নতুন স্মার্টফোন ‘নোট ৪০এস’। ফটোগ্রাফি, রিলস, ভিডিওতে জেন-জিদের রয়েছে বিশেষ আকর্ষণ। তাদের কথা মাথায় রেখে ফোনটির প্রধান ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। একইসঙ্গে আছে সুপার নাইট, স্লো মোশন এবং টাইম-ল্যাপসের মতো দরকারি সব মোড।
সফটওয়্যার
ক.বি.ডেস্ক: বিশ্বের বৃহত্তম ইএম টুয়েন্টিফোর সফটওয়্যার সলিউশন স্থাপন করেছে গ্রামীণফোন। বিপুল নেটওয়ার্ক অ্যাক্টিভিটির ডেটা প্রক্রিয়াকরণ, গ্রাহক বিলিংয়ের নির্ভুলতা উন্নত করতে এবং গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করেছে এরিকসনের এই প্রযুক্তি। এই ধরণের প্রযুক্তি স্থাপনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ। এটি নেটওয়ার্ক পারফরম্যান্সের আদ্যোপান্ত ও গ্রাহকদের সেবা
উদ্যোগ
ক.বি.ডেস্ক: মোবাইল অপারেটর রবি’র এলিট গ্রাহক এবং কর্মীদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করবে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। কোডার্সট্রাস্ট তাদের অন-ক্যাম্পাস, অনলাইন ও ডিজিটাল কোর্সসমূহে রবি’র কর্মীদের জন্য ২৫ শতাংশ এবং এলিট গ্রাহকদের জন্য ২০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করবে। ইংরেজিতে ‘এলিটসিট্রাস্ট’ (EliteCTrust) লিখে ১২১৩ নম্বরে ফ্রি এসএমএস করে এ সুযোগটি