সাম্প্রতিক সংবাদ

আবারও ই-ক্যাব নির্বাচন স্থগিত, নতুন তফসিল প্রকাশে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ

ক.বি.ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত করে পুনরায় নির্বাচনী তফসিল প্রকাশের জন্য নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৮ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিটি ই-ক্যাবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। এতে সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত করে পুনঃতফসিল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

চিঠিতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদি নির্বাচন সংক্রান্ত।’ পাশাপাশি সূত্র হিসেবে উল্লেখ রয়েছে, নির্বাচন বোর্ডের পক্ষ থেকে ই-ক্যাবের পাঠানো ১৭ নভেম্বর ২০২৬ তারিখের আবেদন।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ই-ক্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত করে পুনঃতফসিল প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠির অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা, মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব এবং বাণিজ্য সংগঠন অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাণিজ্য মন্ত্রণালয়ের এই চিঠির ফলে ই-ক্যাবের চলমান নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। তবে নতুন নির্বাচনী তফসিল কবে প্রকাশ করা হবে এবং পরবর্তী নির্বাচনী কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে চিঠিতে নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করা হয়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *