মোবাইল স্মার্টফোন

জাইস ক্যামেরা ও নতুন ডিজাইনে উন্মোচিত হলো ভিভো ভি৮০

ক.বি.ডেস্ক: আজ দেশের বাজারে উন্মোচন লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০। ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, নতুন প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি ও স্টাইলের এক অনন্য অভিজ্ঞতা। স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। গ্রাহকরা দেশের ভিভো অথরাইজড চ্যানেলগুলো থেকে প্রি-অর্ডার করতে পারবেন।

পোর্ট্রেইট ফটোগ্রাফির জন্য নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এর ৮৫ মিলিমিটার ও ১০০ মিলিমিটার পোর্ট্রেইট অপশন ছবিতে স্বাভাবিক গভীরতা ও ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করে। এতে থাকছে এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ফিচার। পাশাপাশি, সামনে ও পেছনের ক্যামেরায় ৪কে ৬০ এফপিএস ভিডিও ধারণের সুবিধা থাকছে।

দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে রয়েছে ৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। নতুন অরিজিনওএস ৭ দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা। ১.৫কে রেজ্যুলেশনের ১৪৪ হার্টজ আই প্রটেকশন ডিসপ্লে রয়েছে। ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। এর ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম একে দিয়েছে অনন্য ও প্রিমিয়াম লুক।

রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে, তিনটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি। ভিভো ভি৮০-এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৭৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৮৯,৯৯৯ টাকা। সঙ্গে থাকছে স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *