সাম্প্রতিক সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

ক.বি.ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস এআই যুগে নেটওয়ার্কের কার্যক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি চালু করেছে। এর মধ্যে রয়েছে সফোস ফায়ারওয়াল ভি২৩, নতুন এক্সজিএস হার্ডওয়্যার, সফোস এনডিআর সমাধান এবং নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু নতুন সুবিধা। এসব প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আরও উন্নত কার্যক্ষমতা ও সমন্বিত নিরাপত্তা সুবিধা পাবে।

এআইয়ের কারণে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক ব্যবহারের ধরন ও সাইবার অপরাধীদের হামলার কৌশল বদলে যাচ্ছে। ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন, ডিভাইস, ক্লাউড সেবা ও এআই সিস্টেমের কারণে নেটওয়ার্কে ডেটা আদান-প্রদান বাড়ছে। অন্যদিকে, সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে হামলার লক্ষ্য শনাক্ত করা এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার কাজ আরও দ্রুত করতে পারছে।

সফোসের ২০২৬ সালের স্টেট অব র‍্যানসমওয়্যার প্রতিবেদন অনুযায়ী, র‍্যানসমওয়্যার হামলার ৬১ শতাংশ ঘটনায় তথ্য এনক্রিপ্ট হওয়ার আগেই ফায়ারওয়াল থেকে সতর্কবার্তা পাওয়া গেছে। এই সতর্কবার্তার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থার অন্যান্য অংশও দ্রুত পদক্ষেপ নিতে পারে, ফলে হামলা মোকাবিলা করা সহজ হয়।

এআইনির্ভর নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের কার্যক্ষমতা বাড়ানো এবং সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। সফোস ফিউশনের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সমাধান তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করে। ফলে সাইবার হুমকি দ্রুত শনাক্ত করা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া সহজ হয়।

সফোস ফায়ারওয়াল ভি২৩ সংস্করণে নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় কার্যক্রম ও সক্ষমতা বাড়াতে নতুন সুবিধা যুক্ত হয়েছে। সফোস এআই ডিফেন্সের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলো এআই সেবার ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি, নতুন এআই অ্যাসিস্ট্যান্ট প্রশাসকদের নিরাপত্তাব্যবস্থার সেটিংস বুঝতে এবং ফায়ারওয়ালের নিয়ম তৈরি করতে সহায়তা করবে।

নতুন সংস্করণে নেটওয়ার্কের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতাও বাড়ানো হয়েছে। হার্ডওয়্যারভিত্তিক নতুন প্রযুক্তির ফলে কোনও সমস্যা দেখা দিলে তা আগের তুলনায় ১৩ গুণ দ্রুত শনাক্ত করা যাবে। আগে এ ধরনের সমস্যা শনাক্ত করতে চার সেকেন্ড সময় লাগলেও এখন মাত্র ৩০০ মিলিসেকেন্ডেই তা সম্ভব হবে। সফোস ফায়ারওয়াল, এনডিআর, ওয়ার্কস্পেস প্রোটেকশন, ওয়্যারলেস ও সুইচ নেটওয়ার্ক-সবকিছুর সমন্বয়ে সম্পূর্ণ সিস্টেম আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *