আনুষাঙ্গিক মোবাইল

দুর্গাপূজার ছবি তুলে অপোর পুরস্কার জেতার সুযোগ, শেষ সময় ৩০ অক্টোবর

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ শীর্ষক এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীদের দুর্গাপূজার বর্ণিল আয়োজন, আলোকসজ্জা, ঐতিহ্য ও প্রিয়জনদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তের ছবি জমা দেয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারবাডস সহ আকর্ষণীয় পুরস্কার।

ক্যাম্পেইনটির মূল লক্ষ্য স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, সাজানো মণ্ডপ, প্রাণবন্ত রঙ এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো তুলে ধরা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত কিছু ছবি অপো বাংলাদেশের অফিসিয়াল পেজ ও অপো কমিউনিটি পেজে প্রকাশ করা হবে।

‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনে ছবি জমা দেয়ার জন্য রাখা হয়েছে তিনটি থিম-‘পূজা নাইট’, ‘পূজা কালার’ ও ‘ফ্যামিলি মোমেন্ট’। ‘পূজা নাইট’ থিমে রাতের আলোকসজ্জায় উজ্জ্বল পূজামণ্ডপ ও উৎসবের পরিবেশ তুলে ধরা যাবে। ‘পূজা কালার’ থিমে দুর্গাপূজার বর্ণিল সাজসজ্জা, প্রতিমা ও উৎসবের নানা রঙকে প্রাধান্য দেওয়া যাবে। অন্যদিকে, ‘ফ্যামিলি মোমেন্ট’ থিমে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তের ছবি জমা দেওয়া যাবে।

প্রতিযোগিতায় অংশ নিতে অপোর নির্ধারিত ওয়েবসাইটে ছবি জমা দিতে হবে। ছবি জমা দেয়ার লিংক: https://opposhot.com/puja_moment/ । প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবিটি অবশ্যই অপো স্মার্টফোন দিয়ে তোলা হতে হবে এবং নির্ধারিত তিনটি থিমের যেকোনও একটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ছবির ফাইল ফরম্যাট হতে হবে জেপিজি, পিএনজি অথবা ওয়েবপি। প্রতিটি ছবির সর্বোচ্চ আকার ১০ মেগাবাইট হতে পারবে। ছবি জমা দেয়ার শেষ সময় ৩০ অক্টোবর। প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর।

ক্যাম্পেইনে সেরা তিন বিজয়ীর জন্য থাকছে তিনটি পুরস্কার। প্রথম বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩, দ্বিতীয় বিজয়ীর জন্য রয়েছে ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩ এবং তৃতীয় বিজয়ী পাবেন অপো এনকো বাডস৩ প্রো। পুরস্কার জেতার পাশাপাশি নির্বাচিত ছবি অপো বাংলাদেশের অফিসিয়াল পেজ ও অপো কমিউনিটি পেজে প্রকাশের সুযোগও থাকছে। এর ফলে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল কাজ আরও বেশি মানুষের সামনে তুলে ধরতে পারবেন।

ক্যাম্পেইনটি সম্পর্কে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “দুর্গাপূজা মানেই উৎসবমুখর পরিবেশ, ঐতিহ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো অর্থবহ মুহূর্ত। ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎসবের আবেগঘন মুহূর্ত ধারণ করার সক্ষমতা ও অনন্য গল্পগুলো স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে প্রকাশ করতে চাই। আমরা দেখতে চাই অংশগ্রহণকারীরা কীভাবে তাদের ছবির মাধ্যমে পূজার অনন্য অভিজ্ঞতাগুলো তুলে ধরেছে।”

বর্তমানে স্মার্টফোন ফটোগ্রাফি দৈনন্দিন জীবনের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করতে চায় অপো। একই সঙ্গে দুর্গাপূজার সাংস্কৃতিক ঐতিহ্য, আবেগ ও স্মরণীয় মুহূর্তগুলোকে ছবির মাধ্যমে সবার কাছে তুলে ধরাই ক্যাম্পেইনটির অন্যতম উদ্দেশ্য।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *