অপো প্যাড মিনি, থাকছে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮ চিপসেট
ক.বি.ডেস্ক: কমপ্যাক্ট আকারের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে নতুন মাত্রা যোগ করতে আন্তর্জাতিক বাজারে আসছে অপো প্যাড মিনি। ল্যাভেন্ডার পার্পল রঙের এই সংস্করণে থাকছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। চীনের বাজারে উন্মোচিত অপো প্যাড মিনি-তে রয়েছে ৮.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।
ফলে দ্রুতগতির স্ক্রলিং, গেমিং ও বিভিন্ন মাল্টিমিডিয়া ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেয়ার উপযোগী এই ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮জেন ৫ চিপসেট। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ৮,০০০ এমএএইচ ব্যাটারি। ব্যাটারি দ্রুত চার্জ করতে এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিও রয়েছে।
ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য ডিভাইসটিতে থাকছে ১৩ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। কমপ্যাক্ট আকারের কারণে এটি বহনযোগ্যতার পাশাপাশি দৈনন্দিন কাজ, বিনোদন ও গেমিংয়ের জন্যও আকর্ষণীয় বিকল্প হতে পারে।
চীনের বাজারে অপো প্যাড মিনি-এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান, যা আনুমানিক ৫৯৭ মার্কিন ডলারের সমান। তবে আন্তর্জাতিক বাজারে ট্যাবলেটটির মূল্য কত হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি অপো।





