বিএনসিসি-ড্যাফোডিল কম্পিউটার্সের ডিজিটাল সিস্টেম ডেভেলপমেন্ট চুক্তি
ক.বি.ডেস্ক: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এর মধ্যে বিএনসিসির ওয়েবসাইট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন ও উন্নয়নের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী ক্যাডেট নিয়োগ ও ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সনদ ব্যবস্থাপনা, কর্মচারী ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় তথ্য ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিএনসিসি সদর দপ্তরে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন বিএনসিসির পরিচালক ( প্রশিক্ষণ ও নিয়োগ) লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান এবং ড্যাফোডিল কম্পিউটাসের্র জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নূরুজ্জামান; বিএনসিসির অ্যাকাউন্টস ইন-চার্জ মেজর কামরুল হাসান, ডেপুটি ডিরেক্টর (নেভি) লেফটেন্যান্ট কমান্ডার মো. রাকিবুল ইসলাম; ড্যাফোডিল কম্পিউটার্সের হেড অব প্রোডাক্ট অ্যান্ড সলিউশন এইচ এম ফরহাদ এবং টেকনিক্যাল লিড ও সিস্টেম অ্যানালিস্ট মোঃ মাজহারুল ইসলাম।
এর মাধ্যমে বিএনসিসির কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার মান উন্নত হবে। এই উদ্যোগ বিএনসিসির জন্য একটি সমন্বিত, দক্ষ ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





