উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর
ক.বি.ডেস্ক: খুলনায় নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে বাংলালিংক। গ্রাহকদের সেবা নেয়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে প্রচলিত গ্রাহকসেবার ধরন থেকে বেরিয়ে নতুনভাবে সাজানো হয়েছে এ স্টোর। গ্রাহকের স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত যত্ন এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার ওপর প্রাধান্য দিয়ে পুরো ফ্ল্যাগশিপ স্টোরটি ডিজাইন করা হয়েছে।
খুলনায় নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে এবং সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান।
নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রাখা হয়েছে খোলামেলা, আন্তরিক এবং স্যাংকচুয়ারি স্টাইলের শান্ত পরিবেশ। এর অন্যতম বৈশিষ্ট্য ‘আই ভার্সেস উই’ সহায়তা মডেল। এ ব্যবস্থায় বাংলালিংকের প্রতিনিধিরা গ্রাহকদের পাশে বসে সরাসরি কথা বলেন এবং তাঁদের প্রয়োজন বুঝে দ্রুত ও দক্ষতার সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা দেন।
স্টোরটিতে রয়েছে ‘ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেস’,যেখানে গ্রাহকেরা বাংলালিংকের বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবা সরাসরি ব্যবহার করে দেখতে পারবেন। এ ছাড়া দ্রুত সেবা প্রয়োজন এমন গ্রাহকদের জন্য রয়েছে অগ্রাধিকারভিত্তিক সেবার ব্যবস্থা। সবার জন্য রয়েছে আরামদায়ক বসার জায়গা, যাতে গ্রাহকেরা সহজে ও স্বস্তিদায়ক পরিবেশে সেবা নিতে পারেন। খুলনার গ্রাহকেরা আরও উন্নত পরিবেশে সরাসরি সেবা নেয়ার পাশাপাশি বাংলালিংকের বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
মুহাম্মদ মেহেদী হাসান বলেন, “গ্রাহকেরা যেন ডিজিটাল সেবা থেকে শুরু করে বাংলালিংকের সব ধরনের সেবা সহজে এবং নির্বিঘ্নে নিতে পারেন। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে গ্রাহকেরা বাংলালিংকের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে জানতে পারবেন, দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং আমাদের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। খুলনায় এই আধুনিক সেবাকেন্দ্র চালুর মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে সহজলভ্য ও উন্নত সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আরও জোরালো হল।”





