আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে হাইফিউচার ব্র্যান্ডের সকল গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে হাইফিউচার-এর স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার এবং হেডফোন পাওয়া যাবে। পর্যায়ক্রমে ব্র্যান্ডটির আরও আধুনিক ও উদ্ভাবনী লাইফস্টাইল গ্যাজেট বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য আমদানিকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেড, যারা হাইফিউচার ব্র্যান্ডের স্বত্বাধিকারি, তাদের মধ্যে একটি এক্সক্লুসিভ পরিবেশক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ প্রসঙ্গে স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার পণ্যের বিজনেস হেড মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘হাইফিউচার বিশ্বের দ্রুত বর্ধনশীল একটি স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড। মাত্র চার বছরে এই ব্র্যান্ড বিশ্বের ৯০টি দেশে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের সমন্বয়ে হাইফিউচার বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ গ্রাহকদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্মার্ট টেকনোলজিসের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে হাইফিউচার-এর পণ্য সহজলভ্য করা হবে।’’

স্মার্ট টেকনোলজিস জানায়, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমে হাইফিউচার-এর পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে গ্রাহকদের জন্য এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *