সাম্প্রতিক সংবাদ

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

ক.বি.ডেস্ক: সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই এমন তরুণদের সিড মানি দেয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাই। সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এ লক্ষ্য অর্জনে সমাজের সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *