উদ্যোগ

দ্রুততর সেবা পৌঁছে দিতে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’

ক.বি.ডেস্ক: রবি আজিয়াটা দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের কাছে আরও দ্রুত সেবা পৌঁছে দিতে পরিবেশবান্ধব যাতায়াত উদ্যোগ ‘রবি সুপার বাইক’ সেবা চালু করেছে। মাঠপর্যায়ের কর্মীদের জন্য প্রতিষ্ঠানটি দেশের ৬৪ জেলার ৪৫৮টি উপজেলা ও থানা এলাকায় এ সেবা চালু করেছে। এর ফলে সারা দেশের বিভিন্ন থানা ও ইউনিয়নে পর্যায়ে রবির কার্যক্রম আরও দ্রুত, দক্ষ এবং পরিবেশবান্ধবভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

‘রবি সুপার বাইক’-এ রয়েছে কনভার্টেবল কার্গো বক্স, ছাতা, মোবাইল ও ল্যাম্প চার্জের জন্য ইউএসবি পোর্ট এবং জনসচেতনতামূলক প্রচারের জন্য অডিও হ্যান্ড মাইক্রোফোন। বাইকের নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য রয়েছে ফেস রিকগনিশনভিত্তিক আনলক ব্যবস্থা, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং সহ উন্নত প্রযুক্তি।

এই উদ্যোগের লক্ষ্য হলো টেকসই যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা, ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার সক্ষমতা বাড়ানো এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক নিশ্চিত করা। এসব ই-বাইকের মাধ্যমে রবির মাঠ পর্যায়ের কর্মকর্তারা গ্রাহকসেবা প্রদান, ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারছেন। বৈদ্যুতিক বাইক থেকে প্রচলিত জীবাশ্ম জ্বালানিচালিত মোটর সাইকেলের মতো কার্বন নিঃসরণ হয় না। ফলে পরিবেশদূষণ কমাতে এটি ভূমিকা রাখছে।

এ প্রসঙ্গে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “রবি সুপার বাইক-এর মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে পারছি। উদ্ভাবন ও পরিবেশের প্রতি দায়িত্বশীল থাকা এবং দেশের সব মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে রবি সুপার বাইকের সংখ্যা বাড়ানো হয়েছে। ”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *