মোবাইল স্মার্টফোন

ঈদে অপোর এ৬কে’র নতুন ভেরিয়েন্ট বাজারে

ক.বি.ডেস্ক: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে অপো এ৬কে’র নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো। ৬ জিবি + ১২৮ জিবির নতুন এই স্মার্টফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতে নতুন ভ্যারিয়েন্টটি আনা হয়েছে, যা প্রতিদিনের এন্টারটেইনমেন্ট, গেমিং, মাল্টিটাস্কিং ও প্রোডাক্টিভিটিকে আরও সমৃদ্ধ করবে।

অপো এ৬কে নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, মনোমুগ্ধকর ভিজ্যুয়াল ও উন্নত ক্যামেরা ফিচারের মাধ্যমে ভারসাম্যপূর্ণ একটি স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। পাশাপাশি, এর এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোড ফটোগ্রাফির মতো এআই-নির্ভর ফিচার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম সমৃদ্ধ এই স্মার্টফোন দৈনন্দিন ব্যবহার, স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ ও রেসপনসিভ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দীর্ঘসময় ধরে কানেক্টিভিটি ও নিরবিচ্ছিন্ন বিনোদনের নিশ্চয়তা দিতে ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধা ও অপোর অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্টজ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা আলট্রা-স্মুথ স্ক্রলিং ও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন ও ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনে নতুন ভ্যারিয়েন্টের এ৬কে স্মার্টফোন কিনলে ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। সঙ্গে আকর্ষণীয় গিফট অপো ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ জেতার সুযোগ থাকছে। এ ছাড়াও, সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯৯ টাকায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *