আনুষাঙ্গিক মোবাইল

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে স্মার্টফোন ক্রয়ে ৫,০০০ টাকা ছাড়

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড শাওমি প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিয়ে এসেছে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি ঈদ-উল- আজহার দিন পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনে স্মার্টফোন ক্রয়ে ৫,০০০ টাকা ফ্ল্যাট মূল্য ছাড়, কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা এবং আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ থাকছে। এই উদ্যোগ উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে এবং কার্ডবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে।

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে রেডমি নোট ১৫ প্রো+ ডিভাইসে থাকছে ৫,০০০ টাকা ফ্ল্যাট মূল্য ছাড় অথবা ব্যাংক কার্ডে ১২ মাস পর্যন্ত 0% ইএমআই সুবিধা। ‘হালাল ফ্লেক্স’-এর মাধ্যমে কার্ডবিহীন কিস্তিতে মাত্র ৩,০০০ টাকা ডাউন পেমেন্টেই থাকছে রেডমি নোট ১৫ ৫জি কেনার সুযোগ, আর সঙ্গে উপহার হিসেবে থাকছে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ।

পাশাপাশি, শাওমির অন্যান্য স্মার্টফোনগুলোও মাত্র ২০% ডাউন পেমেন্টে কেনার সুযোগ রয়েছে হালাল ফ্লেক্স কার্ডবিহীন কিস্তি অফারে। আর নিশ্চিত উপহার হিসেবে থাকছে ট্র্যাভেল ব্যাগ, টি-শার্ট, ইত্যাদি। শাওমির ট্যাবলেটগুলোতেও থাকছে এই গিফটের অফার। ফলে স্মার্টফোন আপগ্রেড, ট্যাবলেট কেনা কিংবা প্রিয়জনকে উপহার দেয়া যে কোন কারণেই হোক, এখন শাওমির সব স্মার্টফোনই হয়ে যাবে অনেক সহজলভ্য।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *