স্টার টেক-এর ১৯ বছর: প্রযুক্তিপণ্যের বাজারে আস্থার এক নাম
ক.বি.ডেস্ক: বাংলাদেশের আইটি ও প্রযুক্তিপণ্য খুচরা বাজারে গত দুই দশকে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে দ্রুত পরিচিতি ও গ্রাহক আস্থা অর্জন করেছে, তাদের মধ্যে অন্যতম স্টার টেক। ১৯ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি একটি ছোট কমপিউটার দোকান থেকে দেশের অন্যতম বড় প্রযুক্তিপণ্য রিটেইল ও ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ১৯ বছর পেরিয়ে আজ প্রতিষ্ঠানটি পা দিয়েছে দুই দশকে (২০ বছর)। কমপিউটার, ল্যাপটপ, গেমিং পিসি, কম্পোনেন্টস ও গ্যাজেট বাজারে প্রতিষ্ঠানটি গত ১৯ বছরে তৈরি করেছে শক্ত অবস্থান ও গ্রাহক আস্থা।
স্টার টেক ২০০৭ সালের দিকে ঢাকার কমপিউটার মার্কেটকে কেন্দ্র করে যাত্রা করে। শুরুতে মূলত ডেস্কটপ কমপিউটার, কমপিউটার পার্টস, মনিটর, কীবোর্ড, মাউস সহ বিভিন্ন আইটি পণ্য বিক্রির মাধ্যমে ব্যবসা পরিচালিত হতো। সেই সময় বাংলাদেশে ব্র্যান্ডেড কমপিউটার পার্টস সহজে পাওয়া যেত না, ফলে স্টার টেক ধীরে ধীরে নির্ভরযোগ্য কম্পোনেন্ট সরবরাহকারী হিসেবে পরিচিতি পায়। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ প্রযুক্তিপণ্য রিটেইল চেইন শপে পরিণত হয়। বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা শহরে তাদের একাধিক শোরুম রয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও তারা বড় বাজার তৈরি করেছে।
বাংলাদেশে গেমিং পিসি, কাস্টম পিসি বিল্ড, অফিস আইটি সলিউশন ও কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য জনপ্রিয় করতে স্টার টেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে তরুণদের মধ্যে গেমিং পিসি কালচার, কাস্টম বিল্ড পিসি এবং উচ্চক্ষমতার ওয়ার্কস্টেশন জনপ্রিয় করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্টানের পণ্য সহজে পাওয়া যাচ্ছে, যেমন- আসুস, এইচপি, ডেল, লেনোেভো, এসার, এএমএসআই, গিগাবাইট, ইন্টেল, এএমডি সহ অন্যান্য প্রযুক্তি পণ্য।
বাংলাদেশে প্রযুক্তিপণ্য অনলাইনে বিক্রির ক্ষেত্রেও স্টার টেক অন্যতম পথিকৃৎ। তাদের ওয়েবসাইটে পণ্যের বিস্তারিত স্পেসিফিকেশন, মূল্য, স্টক অবস্থা এবং অনলাইন অর্ডার সুবিধা প্রযুক্তিপণ্য কেনাকে সহজ করেছে। অনলাইন রিভিউ, টেক ব্লগ, ইউটিউব কনটেন্ট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা একটি বড় প্রযুক্তি কমিউনিটিও তৈরি করেছে।

খুচরা বাজার ছাড়াও স্টার টেক বিভিন্ন প্রতিষ্ঠানকে সার্ভার সলিউশন, নেটওয়ার্কিং, অফিস আইটি সেটআপ, সিসিটিভি ও সিকিউরিটি সলিউশন এবং ডেটা সেন্টার সাপোর্ট এসব সেবা দিয়ে থাকে। পাশাপাশি প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের ল্যাপটপ সার্ভিস, ডেস্কটপ রিপেয়ার, ওয়ারেন্টি সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, নেটওয়ার্ক সেটআপ এসব সেবাও দেয়া হয়।
১৯ বছরের পথচলার তাৎপর্য
১৯ বছরে স্টার টেক শুধু একটি কমপিউটার দোকান থেকে দেশের অন্যতম বড় আইটি রিটেইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্রযুক্তিপণ্য বাজারে প্রতিযোগিতা বাড়লেও গ্রাহকসেবা, পণ্যের বৈচিত্র্য এবং অনলাইন উপস্থিতির কারণে প্রতিষ্ঠানটি এখনও শক্ত অবস্থানে রয়েছে। আগামী দিনে বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে ই-কমার্স প্রতিযোগিতা, ডলারের মূল্য ও আমদানি ব্যয়, অনলাইন মার্কেটপ্লেসের বৃদ্ধি, এআই, গেমিং ও কনটেন্ট ক্রিয়েশন পিসির চাহিদা এসব বিষয় স্টার টেকের ব্যবসায় বড় প্রভাব ফেলতে পারে।
তবে প্রযুক্তিপণ্যের বাজার যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও বিস্তারের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, ১৯ বছরে স্টার টেক বাংলাদেশের প্রযুক্তি খুচরা বাজারে একটি প্রতিষ্ঠিত ও একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে। ছোট একটি কমপিউটার দোকান থেকে দেশের অন্যতম বড় আইটি রিটেইল ও ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত হওয়া এটাই স্টার টেকের সবচেয়ে বড় সাফল্য। প্রযুক্তিপণ্য বাজারের বিকাশের সঙ্গে স্টার টেকের এই যাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।





