গ্লোবাল ব্র্যান্ডের লেনোভো ঈদ ফেস্টিভাল অফার
ক.বি.ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতরকে ঘিরে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করছেন। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য আমদানিকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি আসন্ন ঈদ উপলক্ষে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর “লেনোভো ঈদ ফেস্টিভ্যাল” অফার থোষনা করেছে। নির্দিষ্ট মডেলের লেনোভো ইন্টেল ল্যাপটপ, ডেস্কটপ ও অল ইন ওয়ান পিসি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় শপিং গিফট ভাউচার।
লেনোভো ঈদ ফেস্টিভ্যালে কোর আই৬ বা কোর ৩ প্রসেসরসমৃদ্ধ মডেলে রয়েছে ৫০০ টাকা মূল্যের ভাউচার। কোর আই৫/৭; কোর ৫/৭ এবং কোর আল্ট্রা ৫/৭ সমৃদ্ধ ল্যাপটপে থাকছে ১০০০ টাকা মূল্যের ভাউচার। আর লেনোভো ইয়োগা ও লিজিয়ন সিরিজে থাকছে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত গিফট ভাউচার সুবিধা।
এই অফারটি প্রযোজ্য নির্ধারিত লেনোভো কনজ্যুমার সিরিজের ইন্টেল ল্যাপটপ, ডেস্কটপ ও অল ইন ওয়ান পিসি-এর ক্ষেত্রে এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চলমান থাকবে বা স্টক থাকা সাপেক্ষে প্রযোজ্য হবে। বিশেষত যারা ছাত্রছাত্রী, কর্পোরেট ব্যবহারকারী, গেমার কিংবা সাধারণ প্রযুক্তিপ্রেমী তাদের জন্য এই অফারটি হতে পারে একটি বাড়তি সুবিধা। অফারটি এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, শাখা এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে।





