নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারে পেতে পারেন ওমরাহ করার সুযোগ
ক.বি.ডেস্ক: সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের সঙ্গে দেশেও পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। এই সময়ে নগদের ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীদের জন্য নগদ নিয়ে এসেছে পবিত্র ওমরাহ পালনের সুযোগ। এ জন্য নগদ ইসলামিক ব্যবহারকারী গ্রাহককে তাদের ওয়ালেট থেকে ন্যূনতম ৩,০০০ টাকা লেনদেন করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে পারসন টু পারসন লেনদেন ছাড়া ৩,০০০ টাকা লেনদেন করতে হবে।
এই ক্যাম্পেইন চলবে শেষ রমজান পর্যন্ত। ক্যাম্পেইন শেষে লেনদেনকারীদের মধ্য থেকে বিজয়ীরা পবিত্র ওমরাহ করার সুযোগ পাবেন। বিজয়ী ভাগ্যবান গ্রাহকদের ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকসেবা কেন্দ্র থেকে ফোন করে বিস্তারিত জানানো হবে।
এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত ও নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে নগদ ইসলামিক অ্যাকাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইলে থাকতে হবে। ক্যাম্পেইনের আওতাভুক্ত ওমরাহ প্যাকেজ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে সেই ব্যক্তিকে এই ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে গণ্য করা হবে।





