সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশের রাস্তায় উপযোগী বিওয়াইডি গাড়ি ক্রেতাদের কাছে হস্তান্তর

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ তাদের উদ্ভাবনী এনইভি প্রি-অর্ডার করেছেন এমন ক্রেতা ও তাদের পরিবারের কাছে বিওয়াইডি গাড়ি হস্তান্তর করেছে। যেখানে বাংলাদেশের রাস্তার উপযোগী অত্যাধুনিক গাড়ি তাদের হাতে তুলে দেয়া হয়। আয়োজনে ক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা, পণ্য প্রদর্শনী ও চাবি হস্তান্তর করা হয়।

গতকাল শনিবার (২ মে) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) একটি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং, সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।

কেৎসু ঝ্যাং বলেন, “এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।”

ইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় মুহূর্ত। দেশের ক্রেতাদের হাতে তাদের গাড়িগুলো হস্তান্তর করা হলো। এর মাধ্যমে বোঝা যায়, বিওয়াইডির ওপর মানুষের আস্থা বেড়েছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *