ফিফা বিশ্বকাপ ২০২৬ সংস্করণে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা
ক.বি.ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ -এর উন্মাদনাকে প্রযুক্তিপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা বিশ্বকাপ ২৬ সংস্করণ (৮৩০কিউকে০০৭এইচআইএন)। সীমিত সংস্করণের এই বিশেষ ল্যাপটপটি প্রিমিয়াম ডিজাইন, অত্যাধুনিক এআই সক্ষমতা এবং ফিফা বিশ্বকাপ ২৬ -এর এক্সক্লুসিভ থিমের সমন্বয়ে তৈরি।
বিশ্বকাপ-অনুপ্রাণিত বিশেষ ব্র্যান্ডিং ও স্বতন্ত্র ডিজাইনের কারণে এটি শুধু একটি প্রিমিয়াম ল্যাপটপই নয়, বরং প্রযুক্তিপ্রেমী ফুটবল ভক্তদের জন্য একটি সংগ্রহযোগ্য ডিভাইস হিসেবেও বিবেচিত হবে। ফিফা বিশ্বকাপের প্রতিটা ম্যাচ আরও প্রানবন্তভাবে দেখার জন্য এতে রয়েছে ১৪ ইঞ্চি ২.৮কে পিওএলইডি টাচ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং ডলবি ভিশন প্রযুক্তি সমর্থন করে। এ ছাড়া ওয়াই-ফাই ৭, থান্ডারবোল্ট ৪, ডলবি অ্যাটমস সমর্থিত স্পিকার।
ফিফা বিশ্বকাপ ২৬ সংস্করণের বিশেষ এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর। তা ছাড়া সমন্বিত এনপিইউ সমৃদ্ধ এই কোপাইলট+ পিসি সর্বোচ্চ ৮৯ টপস এআই পারফরম্যান্স প্রদান করতে সক্ষম, যা অন-ডিভাইস এআই অভিজ্ঞতা, কনটেন্ট ক্রিয়েশন এবং দৈনন্দিন প্রোডাক্টিভিটি আরও দ্রুত ও স্মুথ করে তুলবে। পাশাপাশি ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টেরাবাইট পিসিএলই জেন৪ এসএসডি উচ্চগতির ও নির্ভরযোগ্য কম্পিউটিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
প্রিমিয়াম আল্ট্রা-স্লিম ডিজাইন ল্যাপটপটিকে আধুনিক পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর ও প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রযুক্তি, উদ্ভাবন এবং ফুটবল উন্মাদনার এক অনন্য সমন্বয়ে তৈরি ফিফা বিশ্বকাপ ২৬ সংস্করণের এই ল্যাপটপটি গ্লোবাল ব্র্যান্ডের শাখা এবং অনুমোদিত ডিলার পয়েন্ট সমূহে পাওয়া যাচ্ছে।





