উদ্যোগ

ঢাকায় ২৫ সেপ্টেম্বর ‘ম্যাক্স রিপাবলিক’, মঞ্চ মাতাবেন জেমস-আলী আজমতসহ তারকারা

ক.বি.ডেস্ক: ঢাকায় সঙ্গীত ও প্রযুক্তিপ্রেমীদের জন্য মিউজিক্যাল নাইট নিয়ে আসছে শাওমি। রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের এই আয়োজনে থাকছে দেশের ও উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের লাইভ পারফরম্যান্স। শাওমির স্পনসরশিপে আয়োজিত এই মিউজিক্যাল নাইটের মাধ্যমে প্রযুক্তি, সঙ্গীত ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ম্যাক্স রিপাবলিক’। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই প্ল্যাটফর্মে। পাশাপাশি রেডমি নোট ১৭ সিরিজের যেকোনও ডিভাইস কিনলে ক্রেতারা কনসার্টের ফ্রি টিকিট সহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। আয়োজনে দর্শকদের প্রবেশের জন্য গেট খুলবে দুপুর ২টায়।

মিউজিক্যাল নাইটে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোর পাশাপাশি উপমহাদেশের পরিচিত শিল্পীদের পারফরম্যান্স উপভোগ করতে পারবেন দর্শকরা। অনুষ্ঠানে থাকছেন নগরবাউলের জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল দ্য ব্যান্ড, জুনুন-এর ভোকাল আলী আজমত, নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীন। ফলে এক সন্ধ্যায় ভিন্নধারার সঙ্গীত উপভোগের সুযোগ তৈরি হবে দর্শকদের জন্য।

শাওমি জানিয়েছে, রেডমি নোট ১৭ সিরিজের ‘অদম্য স্পিরিট’ ও পারফরম্যান্সের ধারণাকে সামনে রেখেই ‘ম্যাক্স রিপাবলিক’ আয়োজন করা হচ্ছে। রেডমির নতুন এই লাইনআপে রয়েছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ ৪জি। ‘ম্যাক্স রিপাবলিক’ শুধু একটি কনসার্ট নয়; বরং শাওমি ফ্যান কমিউনিটি, প্রযুক্তি ও সঙ্গীতকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার একটি উদ্যোগ।

রেডমি নোট ১৭ সিরিজের যাত্রাকে স্মার্টফোনের গণ্ডি ছাড়িয়ে একটি বিনোদনমূলক অভিজ্ঞতায় রূপ দেয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। ‘ম্যাক্স রিপাবলিক’-এর মাধ্যমে শাওমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যেখানে প্রযুক্তিপ্রেমী ও সঙ্গীতপ্রেমীরা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। একই সঙ্গে রেডমি নোট ১৭ সিরিজকে ঘিরে শাওমি ফ্যানদের জন্য তৈরি হবে নতুন ধরনের কমিউনিটি অভিজ্ঞতা। আয়োজন ও টিকিট সম্পর্কে বিস্তারিত: tickify.live/event/mahx-republic/ অথবা www.facebook.com/XiaomiBangladesh এ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *