উদ্যোগ

জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার একাধিক সুযোগ তৈরি করার মাধ্যমে বাংলাদেশি ফুটবল প্রেমীদের ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনাকে অবিস্মরণীয় বাস্তব অভিজ্ঞতায় রুপান্তর করছে।

ফুটবলপ্রেমীদের তাদের প্রিয় তারকা জামাল ভূঁইয়ার আরও কাছাকাছি নিয়ে আসতে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইন শুরু করেছে অপো। বসুন্ধরা সিটির নতুন স্টোরে জামাল ভূঁইয়ার বিশেষ উপস্থিতি, এক্সক্লুসিভ মিট-অ্যান্ড-গ্রিট এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে।

আগামী ১৬ জুলাই ফুটবল ক্রেতাদের জন্য একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে অপো। এই দিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-১ এর ৪১-৪২ নম্বর দোকানে অপো তাদের নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করবে। এই বিশেষ দিনে জামাল ভূঁইয়া একদম ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হয়ে অপোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, সম্পূর্ণ আয়োজনে ফ্যান ও ক্রেতাদের স্বাগত জানাবেন।

স্টোর উদ্বোধনের প্রথম দিনে আগত ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ। এদিন প্রথম ১০০ জন ভাগ্যবান স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। ১৬ জুলাই অপো স্মার্টফোন কেনা প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশগ্রহণের মাধ্যমে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবল সহ একাধিক আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ পাবেন।

রিটেইল ও ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে এবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছাকাছি এসেছে অপো। বাংলাদেশের ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কোন বিশ্ববিদ্যালয়ে বসে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল দেখা হবে, এমন ভোটাভুটির আয়োজন করে ব্র্যান্ডটি। দেশজুড়ে সর্বোচ্চ ভোট পেয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) জিতে নিয়েছে জামাল ভূঁইয়ার সঙ্গে এক্সক্লুসিভ বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিংয়ের সুযোগ।

আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা প্রিয় ফুটবল আইকনের সঙ্গে সরাসরি একটি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ ফ্যান এনগেজমেন্ট সেশনে অংশ নেয়ার পাশাপাশি একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *