মোবাইল স্মার্টফোন

এআই ইমেজ-টু-ভিডিও ফিচারসহ দেশে এলো অনার ৬০০ সিরিজ

ক.বি.ডেস্ক: বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড অনার দেশের বাজারে প্রিমিয়াম স্মার্টফোন ‘অনার ৬০০ ৫জি সিরিজ’ উন্মোচন করেছে। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘এআই ইমেজ-টু-ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবি থেকে সহজেই তৈরি করা যাবে সিনেম্যাটিক ভিডিও। এই সিরিজের অন্যতম বিশেষত্ব হলো এর মাত্র ০.৯৮ মিমি বেজেল, যা বর্তমানে স্মার্টফোন খাতে সবচেয়ে সরু বেজেল হিসেবে স্বীকৃত। এ ছাড়া, উন্মোচন করা হয়েছে ‘অনার ৬০০ লাইট’।

গতকাল বৃহস্পতিবার (৭ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সিরিজটি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন, পণ্য বিশেষজ্ঞ উম্মে হাবিবা এবং পণ্য বিশেষজ্ঞ নিবির হাসান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “আমাদের কাছে প্রযুক্তি কেবল একটি যন্ত্র নয়, বরং এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে অনার পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। রোবোটিক এবং এআই-চালিত সক্ষমতা ভবিষ্যতের ইন্টারনেট সমাজকে ব্যবহারকারীদের হাতের মুঠোয় নিয়ে আসছে। অনার ৬০০ সিরিজের শক্তিশালী এআই প্রযুক্তির মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো আরও সহজ ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলার সুযোগ করে দিতে চাই।”

অনার ৬০০ ৫জি সিরিজ
স্মার্টফোনগুলো টেকসই ও স্টাইলিশ করে তুলতে এর প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইনে ব্যবহার করা হয়েছে কম্পোজিট ফাইবার ব্যাক এবং ম্যাট মেটাল ফিনিশ। সুরক্ষার জন্য রয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন। স্থায়িত্বের জন্য এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং, যা ফোনটিকে পানি ও ধূলিকণা থেকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে। এর ফলে, দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো আঘাত ও পড়ে যাওয়া থেকে সুরক্ষিত থাকবে। উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম।

পেশাদার মানের ভিডিও নিশ্চিতে এতে যুক্ত করা হয়েছে ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবিকেও সহজেই সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করা যাবে। সঙ্গে রয়েছে ডেডিকেটেড এআই বাটন। স্বল্প আলোয় নিখুঁত ছবির জন্য এতে রয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা, যা উন্নত এআই কালার ইঞ্জিন এবং ফ্ল্যাগশিপ গ্রেড নাইট অ্যালগরিদমের সমন্বয়ে কাজ করে।

স্মার্টফোনটির প্রসেসর ও ব্যাটারি ব্যাকআপে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। সিরিজের প্রো ভ্যারিয়েন্টে ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট’ এবং রেগুলার ভ্যারিয়েন্টে ‘স্ন্যাপড্রাগন ৭ জেন ৪’ চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে ফোন দুটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জিং প্রযুক্তি।

প্রো ভ্যারিয়েন্টের ১২+২৫৬ জিবির মূল্য ৯৯,৯৯৯ টাকা। রেগুলার ভ্যারিয়েন্টে রয়েছে ৮+২৫৬ জিবির মূল্য ৬৪,৯৯৯ টাকা এবং ১২+২৫৬ জিবির মূল্য ৬৯,৯৯৯ টাকা। স্মার্টফোনগুলো অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট ও ব্ল্যাকএই তিনটি রঙে পাওয়া যাবে। অনার ৬০০ লাইট এর মূল্য ৪৪,৯৯৯ টাকা। আগামী ১৫ মে পর্যন্ত স্মার্টফোনগুলো প্রি-বুক করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *