সাম্প্রতিক সংবাদ

আইসিটিইএসবি’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

ক.বি.ডেস্ক: দেশের আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি)- এর তিন বছর মেয়াদি ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। আইসিটিইএসবি’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক এবং মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন।

গতকাল শনিবার (৯ মে) ঢাকার রামপুরায় আইসিটিইএসবি’র অস্থায়ী কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

আইসিটিইএসবি’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি হলেন মো. আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান সোহাগ, তানভীর আহম্মেদ এবং মো. আশিক-আল-আজিজ। যুগ্ম-মহাসচিব আশফাকুর রহমান, মো. এনামুল হাসান এবং রেশমা আলম। সাংগাঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন কবির; কোষাধ্যক্ষ জিয়াউর রহমান; প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলাম। দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান (সজীব); উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ); শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বিক্রমাদিত্য সানা।

আন্তর্জাতিক সম্পাদক ইশরাত জাহান; ক্রীড়া ও সাহিত্য সম্পাদক তানজির আলম; মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক রাশেদা আক্তার সুমি; সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ সরকার, আইন সম্পাদক মো. আজিজুর রহমান; ধর্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম (সোহেল); দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. শাহাদাত হোসেন; স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সেদরাতুল আমিন। ৩ জন কার্যনির্বাহী সদস্য হলেন মাকলুব ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জুনাইদ আহমেদ ও মো. মোয়াজ্জেম হোসেন।

আইসিটিইএসবি’র নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. এলাহান উদ্দিন বলেন, “এআই অটোমেশন ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানের পর্যায়ে এগিয়ে নিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ আইসিটি পেশাজীবীদের জন্য আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, চাকরির নিরাপত্তা এবং প্রযুক্তিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভুমিকা রাখতে হবে।”

আইসিটিইএসবি ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আরজেএসসিতে সোসাইটি আইনে নিবন্ধিত একটি সংগঠন। আইসিটিইএসবি একটি আইসিটি পেশাজীবীদের সংগঠন, যা সদস্যদের পেশাগত উন্নয়নে আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, সম্মেলনের আয়োজন করে থাকে। এ ছাড়া সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন আইসিটি বিষয়ক জাতীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *