ঈদ-উল-আযহায় অপোর হ্যাপিনেস অফার, সঙ্গে নিশ্চিত রিপ্লেসমেন্ট
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড অপো আসন্ন ঈদ-উল-আযহায় ‘ঈদ হ্যাপিনেস অফার’ ঘোষণা দিয়েছে। যেখানে ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্টের পাশাপাশি, আকর্ষণীয় অফার থাকছে। ক্যাম্পেইনটি ৩ মে থেকে শুরু হয়ে ঈদের দিন রাত পর্যন্ত চলবে। অপো এ৬এক্স, এ৬কে, রেনো১৫ ফাইভজি সিরিজ, এ৬ ও এ৬এস প্রো কেনার পর ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন।
এ ছাড়া ‘ঈদ হ্যাপিনেস অফার’-এ ক্রেতাদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল গিফট পাওয়ার সুযোগ থাকছে। যার মধ্যে রয়েছে অপো ও’প্যাড ডিভাইস, ও’লাইক টিডব্লিউএস এয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। একইসঙ্গে, এই ঈদে পছন্দের অপো স্মার্টফোনে আপগ্রেড আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে ক্রেতাদের জন্য ২০ শতাংশ ডাউন পেমেন্টের সুবিধা থাকছে।
এই ক্যাম্পেইনে অপোর নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ, সর্বাধুনিক এআই ফিচার ও উদ্ভাবনী ক্যামেরা প্রযুক্তির জন্য বেশকিছু জনপ্রিয় স্মার্টফোন রয়েছে। উৎসব উদযাপনে পরিবারের সঙ্গে ঈদের স্মরণীয় মুহূর্তগুলোকে ধারণ করতে, পছন্দের মানুষের সঙ্গে যুক্ত থাকতে ও নিরবচ্ছিন্ন বিনোদনের উপযোগী করে ডিভাইসগুলো তৈরি করা হয়েছে। বিস্তারিত: https://www.oppo.com/bd/





