সাম্প্রতিক সংবাদ

ঢাকায় বিওয়াইডি বাংলাদেশের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত অ্যারিস্টো টাওয়ারে ছয় হাজার বর্গফুটের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা ও বাজারে টেকসই মোবিলিটি সলিউশন ত্বরান্বিত করতে বিওয়াইডি ঢাকায় সবচেয়ে বড় এই শোরুম চালু করেছে।

আজ শনিবার (২ মে) ঢাকার তেজগাঁওয়ে বিওয়াইডি বাংলাদেশের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন প্রধান অতিথি বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এ সময় উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।

কেৎসু ঝ্যাং বলেন, “এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এই এক্সক্লুসিভ শোরুম এ দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন।”

এইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় মুহূর্ত। সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হলো। পাশাপাশি, ক্রেতাদের হাতে তাদের গাড়িগুলো হস্তান্তর করা হবে। এর মাধ্যমে বোঝা যায়, বিওয়াইডির ওপর মানুষের আস্থা বেড়েছে। আমি ও আমার সহকর্মীরা নিজেদের কেবল এই প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে দেখি না। আমরা জানি এই প্রতিষ্ঠানের মূল্যবোধ কী এবং এই মূল্যবোধের ওপর আমরা ভরসা রাখি। এজন্যই আজকে আমরা বিওয়াইডির ব্যবহারকারী হয়েছি; এবং সাস্টেইনেবল মোবিলিটির এ যাত্রায় যুক্ত হয়েছি।”

আজ সন্ধ্যায় ঢাকার শেরে বাংলা নগরে অবিস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-তে একটি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিওয়াইডির উদ্ভাবনী এনইভি প্রি-অর্ডার করেছেন এমন ক্রেতা ও তাদের পরিবারের জন্য এ আয়োজন করা হচ্ছে। যেখানে বাংলাদেশের রাস্তার উপযোগী অত্যাধুনিক গাড়ি তাদের হাতে তুলে দেয়া হবে। আয়োজনে ক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা, পণ্য প্রদর্শনী ও চাবি হস্তান্তর করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *