উদ্যোগ

ফ্রেশ সুপার মার্টে উপায়-এর ডিজিটাল পেমেন্ট সুবিধা

ক.বি.ডেস্ক: বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় ও রিটেইল চেইন শপ ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্বে প্রবেশ করেছে। এর ফলে ফ্রেশ সুপার মার্ট-এর বিভিন্ন আউটলেটে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ আরও বাড়বে। গ্রাহকেরা উপায়-এর মাধ্যমে দ্রুত, সহজে ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি উপায়-এর প্রধান কার্যালয়ে এ লক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপায়-এর হেড অব কর্পোরেট বিজনেস সাজ্জাদ আলম, হেড অব প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, ডিজিএম (স্ট্র্যাটেজি) জহির উদ্দিন মাহমুদ, ডিজিএম (কর্পোরেট সেলস) মো. মামুনুর রশীদ এবং ম্যানেজার (মার্চেন্ট বিজনেস) ইয়াসির ইবনে ইউসুফ।

এমজিআই-এর হেড অব অ্যাকাউন্টস মো. মুজিবুর রহমান, সিনিয়র এজিএম (অ্যাকাউন্টস) সৈয়দ মনিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্রিয়েটিভ কনটেন্ট, পিআর) এমডি আব্বাস; ফ্রেশ সুপার মার্ট-এর হেড অব বিজনেস ফাইজুল হক রনি এবং এজিএম (সাপ্লাই চেইন ও বিজনেস ডেভেলপমেন্ট) মীর আবদুল হাফিজ।

এই অংশীদারত্ব বাংলাদেশের খুচরাপণ্য বিপণন খাতের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফ্রেশ সুপার মার্ট-এর বিস্তৃত খুচরা পণ্য বিপণন প্রতিষ্ঠানগুলোতে উপায়-এর উন্নত ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে গ্রাহকেরা আরও সহজ ও কার্যকর ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *