সাম্প্রতিক সংবাদ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল

ক.বি.ডেস্ক: সদ্য অনুষ্ঠিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এর বিভিন্ন ক্যাটাগরিতে দুটি গোল্ড সহ মোট চারটি পুরস্কার অর্জন করেছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাং বাংলাদেশের পুরস্কারজয়ী ক্যাম্পেইনগুলো বাস্তবায়নে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটির মূল এজেন্সি স্টারকম বাংলাদেশ। ডিজিটাল মার্কেটিংয়ে উদ্ভাবনী ধারণা, কৌশলগত পরিকল্পনা ও সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরুপ এ সাফল্য অর্জন করেছে ব্র্যান্ডটি।

দুটি গোল্ড, একটি সিলভার এবং একটি ব্রোঞ্জ সহ মোট ৪টি পুরষ্কার অর্জন করেছে স্যামস্যাং। ‘বেস্ট ইউজ অব মোবাইল’ এবং ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করার পাশাপাশি ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’ বিভাগে সিলভার এবং ‘বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন ই-কমার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছে স্যামস্যাং বাংলাদেশ।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল মার্কেটিং খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর উদ্ভাবনী ও সৃজনশীল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়। একই সঙ্গে ডিজিটাল কনটেন্ট, স্টোরিটেলিং ও প্রযুক্তিনির্ভর বিপণনে নতুন দৃষ্টান্ত স্থাপনকারী ব্র্যান্ডগুলোকেও স্বীকৃতি দেয়া হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *