উদ্যোগ

কনজ্যুমার ইলেকট্রনিক্স বাজার সম্প্রসারণে স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্স

ক.বি.ডেস্ক: দেশের বাজারে কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের আরও সহজলভ্য করতে এসকোয়্যার ইলেকট্রনিক্সের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে স্যামসাং বাংলাদেশ। এখন থেকে সারা দেশের গ্রাহকরা এসকোয়্যার ইলেকট্রনিক্সের বিস্তৃত শোরুম নেটওয়ার্ক থেকেই স্যামসাংয়ের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর এসকোয়্যার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের ঘোষণা দেয়া হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের ডিরেক্টর শাহরিয়ার বিন লুৎফর, রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের চিফ ম্যানেজার আনিকা রহমান। এসকোয়্যার ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান, ডিরেক্টর আজমান আরিফ রহমান, জেনারেল ম্যানেজার মো. তানবীর আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ-আল-রাশেদ।

টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনের মতো স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তিপণ্য এখন সারা দেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে যাবে। মূলত বিশ্বমানের প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে এ উদ্যোগ নিয়েছে স্যামস্যাং ও এসকোয়্যার। গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও ঝামেলামুক্ত করতে বিশেষ কিছু সুবিধা রাখা হয়েছে। স্যামসাং পণ্য ক্রয়ে ফ্রি ডেলিভারি, প্রফেশনাল ইনস্টলেশন এবং ডেডিকেটেড ইন-হাউস সার্ভিসের মতো সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *