সাম্প্রতিক সংবাদ

আইসিটি বিভাগের মে মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) মে মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করেন।

আজ শনিবার (২৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সভাপতিত্ব করেন আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন। এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি সহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *