ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলালিংকের ব্যবসায়িক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি করপোরেট সেবা, টেলিযোগাযোগ সুবিধা এবং ডিজিটাল সমাধান সম্পর্কে জানার নতুন সুযোগ





