ক.বি.ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল প্রযুক্তিপণ্যের খুচরা বিক্রির প্রতিষ্ঠান ‘টেকইজি’। প্রতিষ্ঠানটিতে ক্রেতারা এক ছাদের নিচে ইনফিনিক্স, টেকনো, আইটেল সহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য দেখতে ও কিনতে পারবেন। ক্রেতারা বিভিন্ন মডেলের স্মার্টফোন হাতে নিয়ে তুলনা করতে পারবেন, অভিজ্ঞতা নিতে পারবেন এবং পরামর্শ নিয়ে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সেরা পণ্যটি বেছে নিতে





