ক.বি.ডেস্ক: বিসিএস কমপিউটার সিটিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘প্রযুক্তির সোপানে উতকর্ষের শীর্ষে’ স্লোগানে ‘‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২২’’। বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশ দিনব্যাপী (২৯ ডিসেম্বর- ৭ জানুয়ারি) এবারের প্রযুক্তি পণ্যের প্রদর্শনী। দশ দিনের বিশেষ এই আয়োজনে প্রযুক্তিপ্রেমি ক্রেতাদের জন্য থাকছে নানা রকম ছাড় ও উপহার।





